জেলার খবর

কাদের মোল্লাকে শহীদ আখ্যা: দৈনিক সংগ্রাম পত্রিকার অফিস ঘেরাও, ভাংচুর

কাদের মোল্লাকে শহীদ আখ্যা: দৈনিক সংগ্রাম পত্রিকার অফিস ঘেরাও, ভাংচুর
কাদের মোল্লাকে শহীদ আখ্যা: দৈনিক সংগ্রাম পত্রিকার অফিস ঘেরাও, ভাংচুর

একাত্তরের মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা কাদের মোল্লাকে শহীদ উল্লেখ করে প্রতিবেদন প্রকাশের পর দৈনিক সংগ্রামের অফিস ভাংচুর করা হয়েছে।মুক্তিযুদ্ধ মঞ্চ নামের একটি সংগঠনের পক্ষ থেকে পত্রিকা কার্যালয়ের ভেতরে ভাঙচুর করা হয়। পরে দৈনিক সংগ্রামের সম্পাদক আবুল আসাদকে পুলিশে তুলে দেয় তারা। এছাড়া পত্রিকার কার্যালয়ে ঝুলিয়ে দেওয়া হয় তালা।

শুক্রবার বিকাল থেকে সংগঠনটি মগবাজারে অবস্থিত দৈনিক সংগ্রামের কার্যালয়ে অবস্থান নেয়। এসময় পত্রিকাটির কয়েকটি কপি আগুনে পোড়ানো হয়। তারা সেখানে অবস্থান নিয়ে স্লোগান দেন ও বিক্ষোভ সমাবেশ করেন। এ সময় বিক্ষুব্ধরা দৈনিকটির সঙ্গে জামায়াত-শিবিরের সংশ্লিষ্টতার অভিযোগ তোলেন।

পত্রিকার সম্পাদক আবুল আসাদকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে বলেও জানান মুক্তিযুদ্ধ মঞ্চের সাধারণ সম্পাদক। তিনি বলেন, আমরা আহ্বান জানিয়েছি, আগামী ২৪ ঘণ্টার মধ্যে পত্রিকাটি বন্ধ ও এর সম্পাদকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার।

এদিকে হাতিরঝিল থানার ওসি আব্দুর রশিদ বলেন, ‘খবর পেয়েছি। আমি ঘটনাস্থলে যাচ্ছি।’

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ