আশুলিয়ায় জিরাবো বাগানবাড়ি এলাকায় এক্স এস ফাস্ট নিটিং নামের একটি নিটিং ফ্যাক্টরিতে আগুন লাগার ঘটনা ঘটেছে। এতে প্রায় সাত কোটি টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ঐ ফ্যাক্টরির মালিকপক্ষ।
রবিবার (১৫ ডিসেম্বর) ভোর পৌনে ৫টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। প্রথমে ফ্যাক্টরির পূর্বদিক থেকে প্রথমে আগুনের সূত্রপাত হয়। পরে সম্পূর্ণ ফ্যাক্টরিতে আগুন ছড়িয়ে পড়ে।
ডিইপিজেড ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার জাহাঙ্গীর আলম জানান, আগুন লাগার খবর পেয়ে ডিইপিজেড ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট এবং সাভার থেকে আরো ২টি ইউনিট ২ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। তবে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে।
দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: