জেলার খবর

খুলনায় ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

খুলনায় ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত
খুলনায় ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

খুলনায় ট্রাকের ধাক্কায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। নিহত যুবকের নাম শরিফুল ইসলাম (২৩)।

গতকাল মঙ্গলবার রাত পৌনে ৯টার দিকে খুলনা নগরের লবণচরা থানার সাচিবুনিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। জানা গেছে রূপসা সেতুগামী একটি ট্রাকের সঙ্গে সাচিবুনিয়া চৌরাস্তার মোড়ে মোটরসাইকেলটির সংঘর্ষ হয়।

লবণচরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়ের গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

শরিফুল জেলার বটিয়াঘাটা উপজেলার খারাবাদ বাইনতলা গ্রামের আসলাম শেখর ছেলে।

দুর্ঘটনায় ঘটনাস্থলেই শরিফুলের মৃত্যু হয়। পরে পুলিশ মরদেহ উদ্ধার করে হাসপাতালে পাঠায়।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ