জেলার খবর

নরসিংদীতে পুলিশে সাক্ষ্য দেয়ায় নারী খুন

নরসিংদীতে পুলিশে সাক্ষ্য দেয়ায় নারী খুন
নরসিংদীতে পুলিশে সাক্ষ্য দেয়ায় নারী খুন

নরসিংদীর চরাঞ্চলে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় করা একটি মামলায় তদন্ত কর্মকর্তার কাছে সাক্ষ্য দেয়ায় এক নারী খুন হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। নিহত নারীর নাম শহর বানু (৬০)।

শুক্রবার সন্ধ্যায় সদর উপজেলার নজরপুর ইউনিয়নের আলীপুরা গ্রামের মধ্যপাড়ায় এ ঘটনা ঘটে।

নিহত শহর বানু উপজেলার আলীপুরা গ্রামের মধ্যপাড়া এলাকার সিরাজুদ্দীনের স্ত্রী।

স্থানীয়দের বরাত দিয়ে নরসিংদী মডেল থানার ওসি সৈয়দুজ্জামান জানান, আধিপত্য বিস্তারের ঘটনায় ৯ ডিসেম্বর নজরপুরের আলীপুরায় দুপক্ষের সংঘর্ষে টেঁটাবিদ্ধসহ আটজন আহত হন।

এ ঘটনায় পরদিন নরসিংদী মডেল থানায় দুপক্ষের দুজন বাদী হয়ে ২৪ জনকে আসামি করে দুটি মামলা করা হয়। এর একটি মামলার তদন্ত করতে শুক্রবার বিকালে সঙ্গীয় ফোর্সসহ আলীপুরা গ্রামে যান নরসিংদী মডেল থানার উপপরিদর্শক রুহুল আমিন।

এ সময় শহর বানু ওই গ্রামের কামাল মেম্বারের বিরুদ্ধে সাক্ষ্য দেন। পরে পুলিশ চলে গেলে এতে ক্ষুব্ধ হয়ে কামাল মেম্বারের পক্ষের ৭/৮ জন শহর বানুর বাড়িতে গিয়ে তার গলায় ও কপালে ক্ষুর দিয়ে আঘাত করে। এতে শহর বানু গুরুতর আহত হলে হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।

নিহতের মরদহে ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে তদন্ত চলছে বলে জানান ওসি।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ