জেলার খবর

নোয়াখালীতে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নিহত ১

নোয়াখালীতে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নিহত ১
নোয়াখালীতে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নিহত ১

নোয়াখালীতে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ মো. রতন (২৯) নামে এক যুবক নিহত হয়েছেন। শনিবার গভীররাতে সোনাইমুড়ি উপজেলার আমিশাপাড়া ইউনিয়নের পদিপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

পুলিশের দাবি, নিহত ব্যক্তি মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে ১৩ মামলা রয়েছে।

সোনাইমুড়ি থানার ওসি আবদুস সামাদ জানান, শনিবার রাতে সোনাইমুড়ির মাহতাবপুর গ্রাম অভিযান চালিয়ে রতনকে গ্রেফতার করে পুলিশ। তার দেয়া তথ্যমতে, তাকে সঙ্গে নিয়ে অস্ত্র ও ইয়াবা উদ্ধারের জন্য উপজেলার আমিশাপাড়া ইউনিয়নের পদিপাড়া গ্রামে অভিযান চালায় পুলিশ।

এ সময় আগে থেকে ওঁৎ পেতে থাকা রতনের সহযোগীরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে। পুলিশ আত্মরক্ষার্থে পাল্টা গুলি ছুড়লে উভয়পক্ষের মধ্যে কয়েক রাউন্ড গুলিবিনিময় হয়। একপর্যায় রতন গুলিবিদ্ধ হন। পরে গুলিবিদ্ধ অবস্থায় রতনকে উদ্ধার করে সোনাইমুড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত রতনের বিরুদ্ধে হত্যা, মাদকসহ ১৩ মামলা রয়েছে বলেও জানান ওসি।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ