জেলার খবর

নোয়াখালীতে গ্রেফতারের পর ‘বন্দুকযুদ্ধে’ ১৬ মামলার আসামি নিহত

নোয়াখালীতে গ্রেফতারের পর ‘বন্দুকযুদ্ধে’ ১৬ মামলার আসামি নিহত
নোয়াখালীতে গ্রেফতারের পর ‘বন্দুকযুদ্ধে’ ১৬ মামলার আসামি নিহত

নোয়াখালীর চাটখিল উপজেলায় গ্রেফতারের পর পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে মনির হোসেন প্রকাশ কসাই অরফে মনির নামে এক যুবক নিহত হয়েছেন।

রোববার দিবাগত রাত ২টার দিকে উপজেলার হাটপুকুরিয়ার ধর্মপুর এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশের দাবি, নিহত মনির উদ্দিন এলাকার শীর্ষ সন্ত্রাসী ও মাদককারবারি। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় ১৬টি মামলা রয়েছে। এ সময় তিন পুলিশ সদস্য আহত হয়েছেন।

চাটখিল থানার ওসি আনোয়ারুল ইসলাম জানান, একটি মামলায় সন্ত্রাসী মনিরকে রোববার গ্রেফতার করা হয়।

রাতে মনিরের দেয়া তথ্যমতে, অস্ত্র ও মাদক উদ্ধারের জন্য তাকে নিয়ে হাটপুকুরিয়ার গণি মিয়ার দরজা এলাকায় অভিযান চালানো হয়।

এ সময় তার সহযোগীরা পুলিশের কাছ থেকে কসাই মনিরকে ছিনিয়ে নেয়ার চেষ্টা করে এবং পুলিশের ওপর গুলি ছোড়ে। আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি ছোড়ে।

এ সময় গুলিবিদ্ধ হয়ে মনির ঘটনাস্থলে নিহত হন। এ ঘটনায় আহত হন তিন পুলিশ সদস্য।

নিহত মনিরের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ও বিভিন্ন ঘটনায় ১৬টি মামলা রয়েছে বলে জানান পুলিশের ওই কর্মকর্ত।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ