জেলার খবর

শাহজালাল থেকে প্রায় পৌনে দুই মণ সোনা উদ্ধার

শাহজালাল থেকে প্রায় পৌনে দুই মণ সোনা উদ্ধার
শাহজালাল থেকে প্রায় পৌনে দুই মণ সোনা উদ্ধার

ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে প্রায় পৌনে দুই মণ সোনা উদ্ধার করা হয়েছে। শনিবার রাতে বিমানবন্দরের আমদানি কার্গোতে অভিযান চালিয়ে এসব সোনা উদ্ধার করা হয়। ঢাকা কাস্টম হাউসের সহকারী কমিশনার সাজ্জাদ হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে বিমানবন্দরের আমদানি কার্গোতে অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় ৬৪০টি সোনার বার পাওয়া যায়। এসব সোনার ওজন হয়েছে ৬৪ কেজি। এগুলো কাচের ফ্রেমে বিশেষ কায়দায় লুকানো ছিল।এই সোনার আনুমানিক বাজার মূল্য প্রায় ৩২ কোটি টাকা।’

এর সঙ্গে জড়িত কাউকে এখনো পর্যন্ত আটক করা যায়নি বলে জানান তিনি।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ