জেলার খবর

লালমনিরহাটে দাঁড়িয়ে থাকা ট্রাকে মাহেন্দ্রর ধাক্কা, নিহত ২

লালমনিরহাটে দাঁড়িয়ে থাকা ট্রাকে মাহেন্দ্রর ধাক্কা, নিহত ২
লালমনিরহাটে দাঁড়িয়ে থাকা ট্রাকে মাহেন্দ্রর ধাক্কা, নিহত ২

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলায় দাঁড়িয়ে থাকা ট্রাকে মাহেন্দ্রর ধাক্কায় দুই যাত্রী নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও পাঁচজন।

রোববার রাত সাড়ে ১০টার দিকে উপজেলার বুড়িমারী ঘুণ্টির বাজারের ঈদগাহ মাঠ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে একজনের পরিচয় পাওয়া গেছে। তিনি হলেন- পাটগ্রাম পৌরসভার রসুলগঞ্জের বাসিন্দা সফিয়ার রহমানের ছেলে আয়নাল হক (৩৫)।

পাটগ্রাম থানার ওসি সুমন্ত কুমার জানান, রাত সাড়ে ১০টার দিকে একটি ট্রাক পাটগ্রাম উপজেলার বুড়িমারী ঘুণ্টির বাজারের ঈদগাহ মাঠ এলাকায় বাতি নিভিয়ে দাঁড়িয়ে ছিল। বুড়িমারী স্থলবন্দর থেকে পাটগ্রামগামী একটি যাত্রীবাহী মাহেন্দ্র ঘন কুয়াশায় নিয়ন্ত্রণ হারিয়ে ওই ট্রাকে ধাক্কা দেয়।

এতে ঘটনাস্থলেই এক মাহেন্দ্র যাত্রীর মৃত্যু হয়। এ সময় আহত হন চালকসহ ছয়জন। তাদের উদ্ধার করে পাটগ্রাম হাসপাতালে নিলে দায়িত্বরত চিকিৎসক আরও একজনকে মৃত ঘোষণা করেন।

আশঙ্কাজনক অবস্থায় চালককে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে বলে জানান ওসি।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ