জেলার খবর

গাইবান্ধায় ঘরে স্ত্রীর হাত-পা বেঁধে স্বামীকে খুন

গাইবান্ধায় ঘরে স্ত্রীর হাত-পা বেঁধে স্বামীকে খুন
গাইবান্ধায় ঘরে স্ত্রীর হাত-পা বেঁধে স্বামীকে খুন

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় স্ত্রীর হাত-পা বেঁধে তার স্বামীকে গলা কেটে খুন করেছে দুর্বৃত্তরা। নিহতের নাম উত্তম কুমার (২৯)।

মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার তাঁতীপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত উত্তম কুমার উপজেলার তাঁতীপাড়া গ্রামের শ্রী নিবারণ কুমারের ছেলে।

স্থানীয়রা জানান, উপজেলার তাঁতীপাড়া গ্রামে নিজ ঘরে সন্ধ্যায় স্ত্রীর হাত-পা বেঁধে উত্তমকে গলা কেটে খুন করে দুর্বৃত্তরা পালিয়ে যায়।

পরে স্থানীয়রা বিষয়টি টের পেয়ে ঘটনাস্থলে গিয়ে উত্তমের গলাকাটা মরদেহ দেখতে পান। এর পর পুলিশে খবর দেন। উত্তমের স্ত্রীকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সুন্দরগঞ্জ থানা পুলিশের ওসি আবদুল্লাহেল জামাল জানান, নিহতের মরদেহ উদ্ধার করা থানায় আসা হয়েছে। বিষয়টি তদন্ত চলছে বলে জানান ওসি।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ