জেলার খবর

এসি বিস্ফোরণে সাংবাদিকের ছেলের মৃত্যু

এসি বিস্ফোরণে সাংবাদিকের ছেলের মৃত্যু
এসি বিস্ফোরণে সাংবাদিকের ছেলের মৃত্যু

বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স এসোসিয়েশনের (ক্রাব) সাবেক সাধারন সম্পাদক মোয়াজ্জেম হোসেন নান্নুর ছেলে মোহাম্মদ পিয়াস (২৬) আগুনে পুড়ে মারা গেছেন। বৃহস্পতিবার (২ জানুয়ারি) সকাল ৬টায় রাজধানীর বাড্ডা থানাধীন আফতাবনগরে নিজ বাসায় এসি বিস্ফোরিত হলে এই দুর্ঘটনা ঘটে।

পিয়াসকে আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে সকাল ৭টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তবে কীভাবে আগুন লেগেছে তা জানা যায়নি। নিহত পিয়াস বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে বিবিএ পরীক্ষা দিয়েছেন।

মৃত পিয়াসের লাশ ঢামেক মর্গে আছে। মৃতের বাবা ক্রাবের সাবেক সাধারণ সম্পাদক ও গ্লোবাল টিভিতে কর্মরত।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ