লক্ষ্মীপুরে নির্মাণ শ্রমিক বহনকারী পিকআপ ভ্যান উল্টে পুকুরে পড়ে তিন শ্রমিক নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন কমপক্ষে ১৫ জন।
বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টায় লক্ষ্মীপুর-চৌমুহনী আঞ্চলিক মহাসড়কের মজুপুর পল্লীবিদ্যুৎ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন-রফিক, মফিজ ও খোরশেদ। নিহতরা সবাই লক্ষ্মীপুর সদর উপজেলার আবির নগর এলাকার বাসিন্দা।
স্থানীয়রা জানান, সকালে শ্রমিকবাহী একটি পিকআপ ভ্যান চন্দ্রগঞ্জের দিকে যাওয়ার পথে মজুপুর পল্লীবিদ্যুৎ এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে পার্শ্ববর্তী পুকুরে পড়ে যায়। স্থানীয়রা তাৎক্ষণিকভাবে উদ্ধার তৎপরতা চালায় পরে ফায়ার সার্ভিস এসে উদ্ধারকাজে যোগ দেয়। এসময় তিনজনের মরদেহ উদ্ধার করে সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়।
দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: