হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ২ কেজি ৩২০ গ্রাম স্বর্ণসহ বিমানবন্দরের ৩ জন পরিচ্ছন্নতাকর্মীকে আটক করা হয়েছে। শনিবার (৪ জানুয়ারি) সকালে বিমানবন্দর আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) তাদের আটক করে।
বিমানবন্দর এপিবিএনের অতিরিক্ত পুলিশ সুপার আলমগীর হোসেন শিমুল বলেন, কীভাবে পরিচ্ছন্নতাকর্মীরা এই স্বর্ণ পেয়েছে সে বিষয়ে আটকদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। দুপুরে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।
দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: