জেলার খবর

বাস থেকে নামার পর ঢাবি ছাত্রীকে ধর্ষণ

বাস থেকে নামার পর ঢাবি ছাত্রীকে ধর্ষণ
বাস থেকে নামার পর ঢাবি ছাত্রীকে ধর্ষণ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) দ্বিতীয় বর্ষের এক ছাত্রী ধর্ষণের শিকার হয়েছেন। তাকে ঢাকা মেডিকেল কলেজে (ঢামেক) হাসপাতালের ওয়ানস্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) ভর্তি করা হয়েছে।

রোববার (৫ জানুয়ারি) সন্ধ্যা সাতটার দিকে রাজধানীর কুর্মিটোলা বাসস্ট্যান্ডের অদূরে এ ঘটনা ঘটে। ঘটনার শিকার তরুণী ঢাবির রোকেয়া হলের ছাত্রী।

রাতেই ছাত্রীটিকে দেখতে ঢামেক হাসপাতালে যান ঢাবি প্রক্টর অধ্যাপক গোলাম রাব্বানী, শিক্ষক সাদেকা হালিমসহ তার সহপাঠীরা। ঢাবি প্রক্টরিয়াল বোর্ডের কয়েকজন গিয়ে তার সঙ্গে কথা বলেছেন।

বিষয়টি নিশ্চিত করে ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ এএসআই আব্দুল খান জানান, মধ্যরাতে ছাত্রীটিকে হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে ঢামেকের দোতলার একটি ওয়ার্ডে ভর্তি রয়েছেন।

পুলিশ ও বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, সন্ধ্যা সাড়ে ৫টায় টঙ্গী রুটের ঢাবির দোতলা ‘ক্ষণিকা’ বাসে করে ওই ছাত্রী বাসায় ফিরছিলেন। তিনি সন্ধ্যা সাতটার দিকে কুর্মিটোলা বাসস্ট্যান্ডে বাস থেকে নেমে পড়েন। এসময় অজ্ঞাত পরিচয় এক যুবক তার মুখ চেপে ধরে সড়কের পেছনে নির্জন স্থানে নিয়ে যায়। এরপর তাকে ধর্ষণ ও নির্যাতন করা হয়ে এক পর্যায়ে জ্ঞান হারিয়ে ফেলেন।

সহপাঠীরা জানান, রাত ১০টার দিকে তার জ্ঞান ফিরলে নিজেকে নির্জন স্থানে দেখতে পান। এরপর সড়কে উঠে বাসায় না গিয়ে সিএনজি ডেকে ঢামেকে চলে আসেন। সহপাঠীরা তাকে ওসিসিতে ভর্তি করান। তার শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে।

প্রক্টর অধ্যাপক গোলাম রাব্বানী বলেছেন, এমন ঘটনা আমরা খুবই মর্মাহত। লিগ্যাল ব্যবস্থা নেয়া হবে। যেহেতু ঘটনা ক্যাম্পাসের বাইরে সেজন্য পুলিশ ব্যবস্থা নেবে। ঘটনা তদন্তে ঢাবি প্রশাসন সবরকম সহায়তা করবে।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ