চট্টগ্রামের সীতাকুণ্ডে দুর্ঘটনায় পুলিশ সদস্যসহ মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন। নিহত পুলিশ সদস্য মো. আলমগীর হোসেন (২৪) এবং অন্যজনের নাম শহিদুল ইসলাম (২৭)। শনিবার ভোরে এ দুর্ঘটনা ঘটে।
জানা যায়, আলমগীর এবং শহিদুল দুটি মোটরসাইকেলে ছিলেন। ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক থেকে বন্দরের দিকে যাওয়ার সময় ঢাকামুখী গাড়ি তাদের ধাক্কা দেয়। তাদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়। সেখানে আনার পর কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
চমেক পুলিশ ফাঁড়ির এএসআই মো. আলাউদ্দিন তালুকদার বলেন, ডিআইজির প্রটোকলের দায়িত্বে ছিলেন কনস্টেবল আলমগীর। কুমিল্লা থেকে চট্টগ্রামে ফেরার পথেই দুর্ঘটনায় পড়েন। বারআউলিয়া হাইওয়ে থানার এএসআই মো. শফিউল্লাহ বলেন দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।
দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: