জেলার খবর

নিয়ন্ত্রণ হারিয়ে খাদে প্রাইভেট কার: ২ নারীর মৃত্যু

নিয়ন্ত্রণ হারিয়ে খাদে প্রাইভেট কার : ২ নারীর মৃত্যু
নিয়ন্ত্রণ হারিয়ে খাদে প্রাইভেট কার : ২ নারীর মৃত্যু

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার কুলাউড়া-জুড়ী সড়কের আছুরিঘাট এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি প্রাইভেট কার খাদে পড়ে দুই নারীর মৃত্যু হয়েছে। সোমবার রাত সাড়ে ৮টার দিকে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- সোফানা আক্তার (৪৫) ও শিউলি আক্তার (৫৫)। এ ঘটনায় নিহতদের দেবর তোফায়েল আহমেদ চৌধুরী আহত হয়েছেন। স্থানীয় সূত্রে জানা গেছে, আছুরিঘাট এলাকায় প্রাইভেট কারটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এতে দুই নারী গুরুতর আহত হন। খবর পেয়ে কুলাউড়া ফায়ার সার্ভিসের কর্মীরা তাদেরকে উদ্ধার করে কুলাউড়া হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক ডা. সুমাইয়া বিনতে জাহান তাদেরকে মৃত ঘোষণা করেন।

নিহত দুই নারী উপজেলার হাজীপুর ইউনিয়নের বাসিন্দা সাবেক ইউপি সদস্য নুর আহমদ চৌধুরী বুলবুল ও তার ভাই গুলজার আহমদ চৌধুরীর স্ত্রী। কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) সঞ্জয় চক্রবর্তী দুই জনের মৃত্যুর সত্যতা নিশ্চিত করে জানান, আমরা হাসপাতালে রয়েছি। আইনি প্রক্রিয়া শেষে লাশ হস্তান্তর করা হবে। সূত্র/জানি

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ