জেলার খবর

রংপুরে বাস-অ্যাম্বুলেন্স সংঘর্ষে নিহত ৩

রংপুরে বাস-অ্যাম্বুলেন্স সংঘর্ষে নিহত ৩
রংপুরে বাস-অ্যাম্বুলেন্স সংঘর্ষে নিহত ৩

রংপুরে তারাগঞ্জ উপজেলায় বাস ও অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন ১০ জন।

বুধবার সকাল সাড়ে ৭টার দিকে রংপুর-দিনাজপুর মহাসড়কের বাছুরবান্দা বায়েনেরতাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় জানা যায়নি।

তারাগঞ্জ হাইওয়ে থানার ওসি প্রসুন কান্তি দাস জানান, সৈয়দপুর থেকে অ্যাম্বুলেন্সটি রংপুরে যাচ্ছিল। পথে মহাসড়কের বাছুরবান্দা বায়েনেরতাড়ি এলাকায় ঢাকা থেকে দিনাজপুরগামী একটি বাসের সঙ্গে ওই অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষ হয়।

এতে ঘটনাস্থলেই দুই বাসযাত্রীর মৃত্যু হয় এবং হাসপাতালে নেয়ার পর আরও একজন মারা যায়। এ ঘটনায় আহত হয়েছেন কমপক্ষে ১০ জন।

আহতদের মধ্যে দুজনকে তারাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও আটজনকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানান ওসি।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ