জেলার খবর

পল্লী বিদ্যুতের কর্মকর্তাকে ঘরে ঢুকে কুপিয়ে হত্যা

পল্লী বিদ্যুতের কর্মকর্তাকে ঘরে ঢুকে কুপিয়ে হত্যা
পল্লী বিদ্যুতের কর্মকর্তাকে ঘরে ঢুকে কুপিয়ে হত্যা

কুমিল্লার বরুড়ায় পল্লী বিদ্যুতের এক কর্মকর্তাকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহত ব্যক্তির নাম শরীফ উদ্দিন খান (৪৫)।

বুধবার গভীর রাতে উপজেলার আড্ডা গ্রামে ঘরে ঢুকে দুর্বৃত্তরা এ ঘটনা ঘটায়।

বরুড়া থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) ইকবাল বাহার গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত শরীফ উদ্দিন খান সিরাজগঞ্জ সদর উপজেলার মধ্য ভদ্রঘাট এলাকার সাইফ উদ্দিন খানের ছেলে। তিনি পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর অধীন আড্ডা অভিযোগ কেন্দ্রের ইনচার্জ ছিলেন।

বুধবার রাতে পল্লী বিদ্যুৎ সমিতি আড্ডা অভিযোগ কেন্দ্রের পাশে একটি ভাড়া বাসায় শরীফ উদ্দিন খান প্রতিদিনের ন্যায় পরিবারের সদস্যদের সঙ্গে ঘুমিয়ে ছিলেন। রাত দেড়টার দিকে দুর্বৃত্তরা ঘরের জানালার রড ভেঙে ঘরে ঢুকে করে তাকে মাথায় কুপিয়ে গুরুতর আহত করে। আশঙ্কাজনক অবস্থায় তাকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পর কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

অপরাধীদের ধরতে চেষ্টা চালানো হচ্ছে এবং কী কারণে এ হত্যাকাণ্ড ঘটেছে তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ। সূত্র/কাক

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ