জেলার খবর

খিলক্ষেতে র‌্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ মাদক ব্যবসায়ী নিহত

খিলক্ষেতে র‌্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ মাদক ব্যবসায়ী নিহত
খিলক্ষেতে র‌্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ মাদক ব্যবসায়ী নিহত

রাজধানীর খিলক্ষেত এলাকায় র‌্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ আনোয়ার হোসেন (৩৪) নামে একজন নিহত হয়েছে। মঙ্গলবার (২১ জানুয়ারি) ভোরে এ ঘটনা ঘটে। র‌্যাব জানায়, নিহত আনোয়ার হোসেন কুখ্যাত মাদক ব্যবসায়ী।

র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার সহকারী পরিচালক সিনিয়র এএসপি মিজানুর রহমান জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, খিলক্ষেতের বড়ুয়া এলাকায় অভিযান চালানোর সময় একদল মাদক ব্যবসায়ীর সঙ্গে র‌্যাব-১ এর সদস্যদের গুলিবিনিময় হয়। এ সময় ঘটনাস্থলে কুখ্যাত মাদক ব্যবসায়ী আনোয়ার হোসেন (৩৪) নিহত হয়।

তিনি আরও জানান, একই ঘটনায় র‌্যাব সদস্য আহত হয়েছে। এছাড়া ঘটনাস্থল থেকে ৪টি ওয়ান শুটার গান, ৩৪টি কারতুজ ও বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার করা হয়েছে।

‘বন্দুকযুদ্ধে’ নিহত আনোয়ার হোসেনের নামে থানায় ১৮টি মাদক ও একটি ধর্ষণ মামলা রয়েছে বলে জানিয়েছে র‌্যাব।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ