জেলার খবর

উখিয়ায় বাজারে ৫০ দোকান পুড়ে ছাই

উখিয়ায় বাজারে ৫০ দোকান পুড়ে ছাই
উখিয়ায় বাজারে ৫০ দোকান পুড়ে ছাই

কক্সবাজারের উখিয়া উপজেলায় বাজারে আগুনে প্রায় ৫০ দোকান পুড়ে ছাই হয়েছে।

মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে উপজেলার হলদিয়া পালং ইউনিয়নের মরিচ্যা পাতাবাড়ি বাজারে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

খবর পেয়ে প্রায় দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে জনতার সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আননে ফায়ার সার্ভিসকর্মীরা। এতে প্রায় কয়েক কোটি টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করছেন ক্ষতিগ্রস্তরা।

হলদিয়া পালং ইউনিয়ন পরিষদের (ইউপি) পাতাবাড়ি এলাকার সদস্য মোহাম্মদ বাদশা মেম্বার জানান, মরিচ্যা পাতাবাড়ি বাজারে পূর্ব-পশ্চিম, উত্তর-দক্ষিণ মিলে প্রায় দুই শতাধিক দোকান রয়েছে। উত্তরাংশে রয়েছে প্রায় অর্ধশতাধিক দোকান।

মঙ্গলবার দিনগত রাত সাড়ে ১২টার দিকে সেখানেই হঠাৎ আগুন লাগে।

মার্কেট মালিক মোর্শেদুল আলম চৌধুরী টিটু জানান, রাত সাড়ে ১২টার দিকে উপজেলার হলদিয়া পালং ইউনিয়নের মরিচ্যা পাতাবাড়ি বাজারে আগুন লাগে। এ সময় মার্কেটে বিস্ফোরিত হয় গ্যাসের সিলিন্ডারও। তাই জনগণ চেষ্টা করেও শুরুতে আগুন নেভাতে গিয়েও পিছু হটে।

প্রায় দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে জনতার সহায়তায় আগুন নিয়ন্ত্রণে এনেছে দমকল বাহিনী।

উখিয়া থানার ওসি আবুল মনসুর জানান, আগুনে কয়েকটি দোকান পুড়ে গেছে। অগ্নিকাণ্ডের সময় গ্যাস সিলিন্ডারও বিস্ফোরিত হয়েছে বলে জানান স্থানীয়রা।

স্থানীয়দের সহায়তায় প্রায় দুই ঘণ্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষতির পরিমাণ জানা যায়নি। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি বলে জানান ফায়ার সার্ভিসের ওই কর্মকর্তা।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ