জেলার খবর

প্রকাশ্যে স্কুলশিক্ষিকার ব্যাগ-স্বর্ণের চেইন ছিনতাই

প্রকাশ্যে স্কুলশিক্ষিকার ব্যাগ-স্বর্ণের চেইন ছিনতাই
প্রকাশ্যে স্কুলশিক্ষিকার ব্যাগ-স্বর্ণের চেইন ছিনতাই

রাজধানীর উত্তরার পশ্চিম থানা এলাকায় প্রকাশ্যে এক স্কুলশিক্ষিকা ছিনতাইয়ের শিকার হয়েছেন। মোটরসাইকেলে চড়ে আসা দুই ছিনতাইকারী তার রিকশা আটকে প্রথমে ব্যাগ এবং পরে গলার স্বর্ণের চেইন নিয়ে চলে যায়। স্বর্ণের চেইন ছিনতাইয়ের সময় ছিনতাইকারীরা স্কুল শিক্ষিকার শরীরের বিভিন্নস্থানে হাত দিয়ে নির্যাতন চালায়। ওই সময়ে সেই সড়কে কোনো লোকজন ছিল না। আর রিকশা চালকও হতভম্বের মতো দাঁড়িয়ে ছিলেন। সেই ছিনতাইয়ের ঘটনা সিসিটিভি ফুটেজ সামাজিক যোগাযোগে মাধ্যমে ভাইরাল হয়েছে।

ওই ভিডিওতে দেখা যাচ্ছে, ১৮ জানুয়ারি সকাল ৭টা ৫৮ মিনিটে মোটরসাইকেল আরোহী দুই ছিনতাইকারী রিকশার সামনে এসে দাঁড়ায়। তারা দুজনই ছিলো হেলমেট পরা। তাদের মধ্যে একজন মোটরসাইকেল থেকে নেমে এসে প্রথমে ওই নারীর ভ্যানিটি ব্যাগ ছিনিয়ে নেয়। এরপর সামনে চলে গিয়ে আবার ফিরে এসে দ্বিতীয় দফায় ওই নারীকে শারীরিকভাবে হেনস্তা করে তার গলার চেইনসহ স্বর্ণালংকার নিয়ে যায়।

পুলিশ সূত্রে জানা যায়, উত্তরার ৫ নম্বর সেক্টরের ৩ নম্বর সড়কে এই ঘটনাটি ঘটেছে। ছিনতাইয়ের শিকার ওই নারী ৩ নম্বর সেক্টরের একটি স্কুলের শিক্ষিকা। ঘটনার দিন রিকশা করে প্রতিদিনের মতো স্কুলে যাচ্ছিলেন তিনি। ঘটনার পরে থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন ওই নারীর স্বামী রুহুল আমীন।

এই বিষয়ে উত্তরা (পশ্চিম) থানার ওসি তপন চন্দ্র সাহা বলেন, ‘এই ঘটনাটি গত ১৮ জানুয়ারি ঘটেছে। ঘটনার পরে ওই নারীর স্বামী থানায় একটি অভিযোগ দিয়েছেন। আমরা গুরুত্বের সঙ্গে বিষয়টি তদন্ত করছি। ঘটনার ভিডিও ফুটেজ নিয়ে গোয়েন্দা পুলিশও (ডিবি) কাজ করছে।’

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ