জেলার খবর

চট্টগ্রামে শিক্ষার্থীদের জন্য নতুন ১০ বাস

চট্টগ্রামে শিক্ষার্থীদের জন্য নতুন ১০ বাস
চট্টগ্রামে শিক্ষার্থীদের জন্য নতুন ১০ বাস

চট্টগ্রাম মহানগরীতে শিক্ষার্থীদের জন্য উদ্বোধন করা হলো বিআরটিসির ১০টি দ্বিতল বাস। যে কোন দুরত্বে পাঁচ টাকা ভাড়া নির্ধারণ করা হয়েছে। বহদ্দারহাট থেকে নিউমার্কেট ও অক্সিজেন থেকে আগ্রাবাদ রোডে চলাচল করবে এই ১০ দ্বিতল বাস।

আজ শনিবার সকাল সাড়ে ১০টায় চট্টগ্রাম জেলা প্রশাসনের আয়োজনে নগরীর এম এ আজিজ স্টেডিয়ামের জিমনেসিয়াম চত্তরে এই ১০ বাসের উদ্বোধন করা হয়।

এ বাসে কোনো সুপারভাইজার কিংবা কোনো টিকিট কাউন্টার থাকবে না। শিক্ষার্থীরা স্বেচ্ছায় সততার কাউন্টারে পাঁচ টাকা ভাড়া দিয়ে দিয়ে বাসে যাতায়াত করবে।

১০টি বাস নগরের দুটি রোডে মর্নিং এবং ডে শিফটে স্কুল শুরু এবং ছুটির সময়ে চলাচল করবে। প্রতি বাসে ৭৫টি আসন রয়েছে। শিক্ষার্থীদের স্কুলড্রেস পরিহিত অবস্থায় বাসে উঠতে হবে। প্রতি বাসে চারটি সিসিটিভি ক্যামেরা থাকবে।

উদ্বোধনী অনুষ্ঠানে চট্টগ্রামের জেলা প্রশাসক মো. ইলিয়াস হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন শিক্ষা উপমন্ত্রী ও সাংসদ ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী এবং বিশেষ অতিথি ছিলেন জিপিএইচ ইস্পাত লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. আলমাস শিমুল।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ