জেলার খবর

চট্টগ্রামে 'বন্দুকযুদ্ধে' ৩১ জেলে হত্যা মামলার আসামি নিহত

চট্টগ্রামে 'বন্দুকযুদ্ধে' ৩১ জেলে হত্যা মামলার আসামি নিহত
চট্টগ্রামে 'বন্দুকযুদ্ধে' ৩১ জেলে হত্যা মামলার আসামি নিহত

চট্টগ্রামের বাঁশখালী উপজেলায় র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) সঙ্গে 'বন্দুকযুদ্ধে' এক যুবক নিহত হয়েছেন। নিহতের নাম মোরশেদ আলম (৩৫)।

রোববার ভোরে উপজেলার বানীগ্রাম লটমুনি পাহাড় এলাকায় এ 'বন্দুকযুদ্ধের' ঘটনা ঘটে।

র‌্যাবের দাবি, নিহত মোরশেদ আলম বঙ্গোপসাগরের দস্যু। তার বিরুদ্ধে ৩১ জেলেকে পানিতে ফেলে হত্যা মামলাসহ দুই ডজনের অধিক মামলা রয়েছে। মোরশেদ বাঁশখালী উপজেলার চাম্বল এলাকার বাসিন্দা।

এ সময় ঘটনাস্থল থেকে চারটি অস্ত্র, তিনটি রামদা ও ১৯ রাউন্ড গুলি জব্দ করা হয়।

র‍্যাব-৭ এর সহকারী পুলিশ সুপার কাজী মোহাম্মদ তারেক আজিজ জানান, বাঁশখালীর বানীগ্রাম লটমুনি পাহাড় এলাকায় ডাকাত দলের সঙ্গে বন্দুকযুদ্ধ হয়। এর পর ঘটনাস্থলে মোরশেদ আলমের মরদেহ পাওয়া যায়।

ঘটনাস্থল থেকে একটি বিদেশি পিস্তল, একটি থ্রি কোয়ার্টার গান, দুটি ওয়ান শুটারগান, ১৯ রাউন্ড গুলি ও তিনটি রামদা জব্দ করা হয়। তিনি আরও জানান, মোরশেদ আলম বঙ্গোপসাগর এলাকার কুখ্যাত দস্যু। তার বিরুদ্ধে ৩১ জেলে হত্যা মামলাসহ দুই ডজনের অধিক মামলা রয়েছে।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ