জেলার খবর

অটোরিকশায় ট্রাকের ধাক্কা, নিহত ২

অটোরিকশায় ট্রাকের ধাক্কা, নিহত ২
অটোরিকশায় ট্রাকের ধাক্কা, নিহত ২

ময়মনসিংহের মুক্তাগাছায় ট্রাকের ধাক্কায় অটোরিকশার দুই যাত্রী নিহত হয়েছেন। দুর্ঘটনায় আহত হয়েছেন পাঁচজন।

আজ রবিবার (২৬ জানুয়ারি) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার নতুন বাজারের গন্দফপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় জানা যায়নি।

মুক্তাগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলী মাহমুদ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ট্রাক ময়মনসিংহ থেকে মুক্তগাছার দিকে যাচ্ছিল। উপজেলার নতুন বাজারের গন্দফপুর এলাকায় বিপরীতমুখী একটি অটোরিকশাকে ওই ট্রাকটি ধাক্কা দেয়। এতে অটোরিকশাটি দুমড়েমুচড়ে যায়। আর ঘটনাস্থলেই নিহত হন এর দুই যাত্রী।

ওসি আরো বলেন, দুর্ঘটনায় অন্তত পাঁচজন আহত হয়েছেন। তাদেরকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ