জেলার খবর

গৃহবধূর চুল কাটায় আ’লীগ নেতাসহ আটক ৭

গৃহবধূর চুল কাটায় আ’লীগ নেতাসহ আটক ৭
গৃহবধূর চুল কাটায় আ’লীগ নেতাসহ আটক ৭

যশোরের চৌগাছায় এক নারীর (২৮) মাথার চুল কেটে দেয়ার অভিযোগে ৫ নারীসহ ৭ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবার বেলা ১১ টায় ওই নারীর স্বামী রফিকুল ইসলামের লিখিত অভিযোগ পেয়ে পুলিশ দ্রুত অভিযান চালিয়ে এ ঘটনায় জড়িত ৫ নারীসহ ৭ ব্যক্তিকে আটক করে। পরে সন্ধ্যা সাড়ে সাতটায় মামলাটি রেকর্ডভুক্ত হয়। আটকদের ওই মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।

গ্রেপ্তাররা হলেন উপজেলার ফুলসারা ইউনিয়নের সলুয়া পূর্বপাড়া গ্রামের আহাম্মদ আলীর ছেলে ও ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুস সালাম(৪৫) ও ইমরান হোসেন (২৩)। মোহাম্মদ আলীর স্ত্রী আজুফা বেগম (৪০), হাসানেরস্ত্রী শিউলী বেগম (২৬), সালামের স্ত্রী রেহেনা (৪০), সিরাজুলের স্ত্রীবিউটি বেগম (৪২) ও জামাল হোসেনের স্ত্রী শাপলা বেগম (৩৫)। মামলায় সিরাজুলের ছেলে মিরাজ (২৭) ও মোহাম্মদ আলীর আরেক ছেলে জামাল হোসেনকেআসামী করা হয়েছে।

স্থানীয়রা জানান মাসখানেক আগে ওইনারীর সাথে তার স্বামীর পারিবারিক দ্বন্দ্ব হয়। গ্রাম্য সালিশ বিচারে তা মিমাংশা হয়ে যায়। সে ঘটনার সূত্র ধরে প্রতিবেশি কয়েক নারীও পুরুষ রবিবার সকালে ওই নারীকে মারধর করে এবং তার চুল কেটে নেয়। এঘটনায় ওই নারী চৌগাছা হাসপাতালে ভর্তি হয় এবং তার স্বামী রবিবার বেলা ১১ টার দিকে চৌগাছা থানায় ৫ নারীসহ ৯ ব্যক্তির বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ দেন। পুলিশ দ্রুত পদক্ষেপ নিয়ে অভিযান রবিবারই ৫ নারীসহ অভিযুক্ত ৭ ব্যক্তিকে আটক করে। পরে সন্ধ্যা সাড়ে সাতটার দিকে ওই নারীর স্বামীর লিখিত অভিযোগটিকে এজহার হিসেবে গণ্য করে মামলা রেকর্ডভুক্ত করে আটক ৭জনকে গ্রেপ্তার দেখানো হয়েছে। রফিকুল ইসলাম জানান তার স্ত্রীর সাথে একমাস আগে পারিবারিক দ্বন্দ হয়। এতে

তার স্ত্রী রাগ করে পুড়াপাড়ায় তার পিতার বাড়িতে চলে যান।

পরবর্তীতে ফুলসারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মেহেদী মাসুদ চৌধুরী ও সুখপুকুরিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তোতা মিয়ার মধ্যস্ততায় আবার ঘরসংসার শুরু করি। রবিবার সকালে সলুয়া বাজারে কাঁচামাল বিক্রয় করতে আসার পর বাড়ি থেকে আমার ছেলে মুজাহিদ (৯) এসে জানায় কয়েকজন প্রতিবেশি আমার স্ত্রীকে মারপিট করছে। আমি দ্রুত বাড়ি গিয়ে দেখি আমার স্ত্রী আহত অবস্থায় পড়ে আছে এবং তার মাথার

চুল কাটা।

চৌগাছা হাসপাতালে চিকিৎসাধীন থাকা রফিকুলের স্ত্রী জানান তিনি নকশিকাঁথা, বিছানা চাদরসহ বিভিন্ন প্রকার হাতের কাজ করেন। এতে তিনি বেশ আয় করেন এবং সচ্ছলভাবে জীবনযাপন করেন। একারনে তার প্রতিবেশিদের ধারনা আমার চরিত্র ভালনা তাই তারা আমাকে বেদম মারপিট করেছে এবং মাথার চুল কেটে দিয়েছে। চৌগাছা থানার ওসি (তদন্ত) এসএম এনামুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় মামলা হয়েছে। মামলার এজহারভুক্ত ৭ আসামীকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের সোমবার আদালতে পাঠানো হবে।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ