জেলার খবর

সেই ধর্ষক ৪ বন্ধু কারাগারে

সেই ধর্ষক ৪ বন্ধু কারাগারে
সেই ধর্ষক ৪ বন্ধু কারাগারে

গাজীপুরের শ্রীপুর উপজেলায় জন্মদিন উদযাপনের কথা বলে ডেকে নিয়ে কিশোরীকে ধর্ষণ করে ফেসবুক লাইভে যাওয়া চার বন্ধুকে কারাগারে পাঠানো হয়েছে।

রোববার বিকেলে গাজীপুরের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মোহাম্মদ ইকবাল হোসেন তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন। আগামী ২৮ জানুয়ারি রিমান্ডের আবেদনের ওপর শুনানি হবে।

গাজীপুর আদালতের পরিদর্শক মীর রকিবুল ইসলাম জানান, চার আসামিকে পাঁচ দিন করে রিমান্ড চেয়ে বিকেলে আদালতে পাঠানো হয়। শুনানি শেষে আদালত তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।

আসামিরা হলেন, শরীফ হোসেন (১৮), ইমরান হাসান সুজন (১৯), আহসান ওরফে হাসান (১৮) ও শরিফ উদ্দিন মোল্লা (২০)।

গত ১৫ জানুয়ারি জন্মদিন উদযাপনের কথা বলে শ্রীপুর উপজেলার নয়নপুরের একটি বাসায় ওই কিশোরীকে তারা ডেকে নেয়। অনুষ্ঠানের এক পর্যায়ে পূর্বপরিকল্পিতভাবে কোমল পানীয়ের সঙ্গে নেশা জাতীয় দ্রব্য পান করায় কিশোরীকে। পরে চার বন্ধু ওই কিশোরীকে যৌন নির্যাতন করে।

ঘটনার পর অভিযুক্ত চার বন্ধু ফেসবুক লাইভে যায়। ভিডিওতে দেখা যায়, তাদের একজন হাসতে হাসতে বলছে, ‘‘হ্যালো ফেন্ডস, আমরা আগামীকাল হয়ত জেলে থাকতে পারি, না হয় বাড়ির আশপাশে থাকতে পারমু না... ।’’ এ ভিডিও প্রকাশের পর তা ভাইরাল হয়।

কিশোরীর মা বাদী হয়ে শ্রীপুর থানায় মামলা দায়ের করেন এবং ভিকটিমের পরিবার আসামিদের গ্রেপ্তারে র‌্যাব-১ এর কাছে সাহায্য চায়। র‌্যাবের সদস্যরা গাজীপুর ও ময়মনসিংহের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে অভিযুক্ত চার বন্ধুকে গ্রেপ্তার করে।

র‌্যাব-১ এর গাজীপুরের পোড়াবাড়ি ক্যাম্পের কোম্পানী কমান্ডার আবদুল্লাহ আল মামুন শনিবার সংবাদ সম্মেলনে জানান, ইমরান হাসান সুজন তার মোবাইল ফোনে কিশোরীকে যৌন নির্যাতনের দৃশ্য ভিডিও করে বলে আসামিরা স্বীকার করেছেন।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ