জেলার খবর

পরকীয়া সন্দেহে স্ত্রীকে কুপিয়ে মারল স্বামী

পরকীয়া সন্দেহে স্ত্রীকে কুপিয়ে মারল স্বামী
পরকীয়া সন্দেহে স্ত্রীকে কুপিয়ে মারল স্বামী

বান্দরবানের লামায় পরকীয়া সন্দেহে শাহিনা আক্তার (২৭) নামে এক গৃহবধূকে কুপিয়ে হত্যা করেছে তার স্বামী। সোমবার (২৭ জানুয়ারি) সকালে উপজেলার আজিজনগর ইউনিয়নের দুর্গম পাহাড়ি এলাকা তেলুনিয়াপাড়া থেকে তার মরদেহ উদ্ধার করা হয়েছে।

নিহত শাহিনা আক্তার তেলুনিয়াপাড়ার বাসিন্দা মৃত ইব্রাহিমের মেয়ে।

এ ঘটনায় গুরুতর আহতরা হলেন- তেলুনিয়াপাড়ার বাসিন্দা হারুনুর রশিদের ছেলে মিজানুর রহমান ও প্রয়াত আবদুস ছত্তারের ছেলে সোহাগ। ঘটনার পর পুলিশ ঘাতক মো. জাকির হোসেনকে আটক করেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, শাহিনা ও মিজানুরের মধ্যে পরকীয়ার সম্পর্ক রয়েছে বলে সন্দেহ করতেন জাকির। এর জের ধরে রোববার (২৬ জানুয়ারি) দিবাগত রাতের কোনো এক সময় শাহিনা ও জাকিরের মধ্যে ঝগড়া হয়। একপর্যায়ে জাকির ক্ষিপ্ত হয়ে স্ত্রী শাহিনাকে দা দিয়ে কুপিয়ে হত্যা করেন। পরে পাশের একটি মুরগির খামারে ঢুকে মিজানুর ও সোহাগকে কুপিয়ে গুরুতর আহত করেন জাকির। স্থানীয়রা আহতদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।

এ বিষয়ে আজিজনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. জসিম উদ্দিন বলেন, পরকীয়ার জেরে এ হত্যাকাণ্ড ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ঘটনাটি খুবই দুঃখজনক।

আজিজনগর পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই মনিরুল ইসলাম মজুমদার বলেন, সকালে নিহত শাহিনা আক্তারের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বান্দরবান সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ঘটনার পরেই এলাকাবাসীর সহায়তায় ঘাতক জাকিরকে আটক করা হয়েছে। সূত্র/জাগো

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ