জেলার খবর

সেনবাগে গ্রেফতারের পর ‘বন্দুকযুদ্ধে’ যুবক নিহত, পুলিশের দাবি ডাকাত

পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ এক ব্যক্তি নিহত
পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ এক ব্যক্তি নিহত

নোয়াখালীর সেনবাগ উপজেলায় গ্রেফতারের পর পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ আনোয়ার হোসেন প্রকাশ ইউসুফ নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।

পুলিশের দাবি, নিহত ইউসুফ দুর্ধর্ষ আন্তঃজেলা ডাকাত দলের সদস্য ও তার নামে বিভিন্ন থানায় ১২টি মামলা রয়েছে। তিনি জেলার বেগমগঞ্জ উপজেলার পূর্ব লাউতলী গ্রামের আবু তাহের প্রকাশ ওলিউল্যার ছেলে।

সোমবার দিবাগত রাত ৩টার দিকে কেশারপাড় ইউপির বীরকোর্ট গ্রামে এ ‘বন্দুকযুদ্ধের’ ঘটনা ঘটে।

মঙ্গলবার সকালে উপজেলার কেশারপাড় ইউনিয়ন থেকে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

নোয়াখালী জেলা পুলিশ সুপার (এসপি) মো. আলমগীর হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাত সাড়ে ৯টার দিকে বেগমগঞ্জ উপজেলার জমিদারহাট এলাকায় অভিযান চালিয়ে ইউসুফকে গ্রেফতার করা হয়। পরে তাকে থানায় এনে জিজ্ঞাসাবাদ করা হয়।

এ সময় ইউসুফ ডাকাতি, সিঁধেল চুরি, অস্ত্র ও রাতে তার দল ডাকাতি করবে বলে স্বীকার করে। তার দেয়া তথ্যের ভিত্তিতে রাত পৌনে ৩টার দিকে জেলা গোয়েন্দা পুলিশের একটি দলের সহযোগিতায় বীরকোর্ট এলাকায় অভিযান চালায় সেনবাগ থানা পুলিশ।

এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাত ইউসুফের সহযোগীরা তাদের লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি ছুড়লে আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি চালায়। এতে উভয়পক্ষের মধ্যে পাঁচ মিনিট ধরে চলে বন্দুকযুদ্ধ।

এ সময় ইউসুফ পুলিশের কাছ থেকে দৌড়ে পালানোর চেষ্টা করলে সহযোগীর গুলিতে তিনি আহত হন।

পরে সহযোগীরা পালিয়ে গেলে ইউসুফকে দ্রুত উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালে নিলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত ইউসুফ আন্তঃজেলা ডাকাত দলের একজন সক্রিয় সদস্য ছিল। তার বিরুদ্ধে জেলার বিভিন্ন থানায় ডাকাতির ঘটনায় সাতটি, ডাকাতি প্রস্তুতির ঘটনায় তিনটি, সিঁধেল চুরির ঘটনায় একটি ও অস্ত্র আইনে একটি মামলা রয়েছে।

ঘটনাস্থল থেকে একটি বিদেশি পিস্তল, তিন রাউন্ড গুলি, চারটি তাজা কার্তুজ, সাত রাউন্ড গুলির খোসা, তিনটি রামদা, একটি টর্চলাইট ও একটি গ্যাস লাইটার উদ্ধার করা হয়।

এ ঘটনায় তিন পুলিশ সদস্য আহত হয়েছেন। তারা হলেন- উপপরিদর্শক জসিমউদ্দিন, সহকারী উপপরিদর্শক লোকেন মহাজন ও কনেস্টবল আব্দুর রহমান। তাদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে বলে জানান পুলিশের ওই কর্মকর্তা। সূত্র/যুগান্তর

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ