জেলার খবর

বেড়াতে গিয়ে ধর্ষণের শিকার তিন স্কুলছাত্রী, আটক ২

বেড়াতে গিয়ে ধর্ষণের শিকার তিন স্কুলছাত্রী, আটক ২
বেড়াতে গিয়ে ধর্ষণের শিকার তিন স্কুলছাত্রী, আটক ২

টাঙ্গাইলের ঘাটাইলে বেড়াতে গিয়ে তিন স্কুল ছাত্রীকে ধর্ষণ এবং একজনকে লাঞ্ছিতের অভিযোগ উঠেছে। এ ঘটনায় দুই যুবককে আটক করেছে পুলিশ।

রোববার ঘাটাইলের সন্ধানপুর ইউনিয়নে এ ঘটনা ঘটে। সোমবার ওই ছাত্রীদের একজনের বাবা বাদী হয়ে মামলা করেছেন।

মামলা সূত্রে জানা গেছে, রোববার ওই ছাত্রীদের বিদ্যালয়ে বিদায় ও মিলাদ মাহফিল ছিল। ওই চার ছাত্রী সকাল ৯টার দিকে স্কুলের উদ্দেশে বাড়ি থেকে বের হয়। কিন্তু তারা স্কুলে না গিয়ে তাদের মধ্যেকার দুই বান্ধবীর দুই ছেলে বন্ধুর সঙ্গে অটোরিকশা নিয়ে ঝড়কা সেনাবাহিনীর ফায়ারিং রেঞ্জে যায়। পরে সেখান থেকে তারা উপজেলা সন্ধানপুর ইউনিয়নের সাতকুয়া নামক স্থানে যায়। পরে সেখানে ৫-৬ দুর্বৃত্ত তিন ছাত্রীকে ধর্ষণ ও আরেক ছাত্রীকে লাঞ্ছিত করে পালিয়ে যায়।

ছাত্রীদের একজনের বাবা বিষয়টি জানালে উদ্ধার অভিযানে নামে পুলিশ। পরে রাতেই পুলিশ চার ছাত্রীকে উদ্ধার করে থানায় নিয়ে আসে। এ ঘটনায় সোমবার পুলিশ অভিযান চালিয়ে ইউসুফ আলী ও বাবু নামে দুই যুবককে আটক করেছে।

এ বিষয়ে ঘাটাইল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মাকসুদুল আলম বলেন, এ ঘটনায় থানায় শিশু অপহরণ ও ধর্ষণের মামলা হয়েছে। আসামিদের ধরতে অভিযান চলছে। এরই মধ্যে দুইজনকে আটক করা হয়েছে। ছাত্রীদের ডাক্তারি পরীক্ষার জন্য শেখ হাসিনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ