জেলার খবর

যশোরে আনসার সদস্য হত্যার প্রধান আসামি ‘বন্দুকযুদ্ধে’ নিহত

যশোরে আনসার সদস্য হত্যার প্রধান আসামি ‘বন্দুকযুদ্ধে’ নিহত
যশোরে আনসার সদস্য হত্যার প্রধান আসামি ‘বন্দুকযুদ্ধে’ নিহত

যশোরে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ এক যুবক নিহত হয়েছেন। নিহতের নাম জুয়েল (২৯)।

পুলিশের দাবি, নিহত জুয়েল আনসার সদস্য হোসেন আলী হত্যাকাণ্ডের প্রধান আসামি। তিনি যশোর সদর উপজেলার হাশিমপুর গ্রামের আমজাদ মোল্লার ছেলে।

বৃহস্পতিবার ভোরে যশোর সদর উপজেলার হাশিমপুর গ্রামে এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে।

যশোরের অতিরিক্ত পুলিশ সুপার তৌহিদুল ইসলাম জানান, ৩০ নভেম্বর বেলা ১১টার দিকে হাশিমপুর বাজারে প্রকাশ্যে আনসার সদস্য হোসেন আলীকে গুলি করে হত্যা করে একদল সন্ত্রাসী। ওই ঘটনায় গত ১৪ ডিসেম্বর সাতজনকে আটক করা হয়।

তাদের দেয়া তথ্যমতে, হত্যাকাণ্ডের প্রধান আসামি হাশিমপুর এলাকার জুয়েল ও মুন্নাকে গ্রেফতারের চেষ্টা করছিল ডিবি পুলিশ।

এর ধারাবাহিকতায় মঙ্গলবার রাতে কক্সবাজার থেকে আটক করা হয় জুয়েলকে।

তার দেয়া তথ্যমতে, অপর আসামি মুন্নাকে ধরতে বৃহস্পতিবার ভোর রাত ৪টার দিকে আসামি জুয়েলকে নিয়ে হাশিমপুর এলাকায় অভিযান চালায় ডিবি পুলিশ।

এ সময় মুন্না ও তার সহযোগীরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে। পুলিশও পাল্টা গুলি করে।

এ সময় আসামি জুয়েল গুলিবিদ্ধ হন। তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নেয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

অতিরিক্ত পুলিশ সুপার তৌহিদুল ইসলাম আরও জানান, ঘটনাস্থল থেকে পুলিশ পালিয়ে যাওয়া সন্ত্রাসীদের একটি পিস্তল, একটি ওয়ান শুটারগান, ১২টি গুলি উদ্ধার করেছে। সূত্র/যুগান্তর

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ