জেলার খবর

চুয়াডাঙ্গায় ৭ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যা

চুয়াডাঙ্গায় ৭ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যা
চুয়াডাঙ্গায় ৭ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যা

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলায় সাত বছরের এক শিশুকে ধর্ষণের পর শ্বাসরোধে হত্যা করা হয়েছে। রোববার (০২ ফেব্রুয়ারি) সকালে শিশুটির মরদেহ মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে।

নিহত শিশুর নাম সুমাইয়া। শনিবার রাত ১১টার দিকে উপজলোর পারকৃষ্ণপুর ইউনিয়ন পরিষদ মাঠের একটি শিমবাগান থেকে ওই শিশুর মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহত সুমাইয়া পারকৃষ্ণপুর গ্রামের কাঠুরে নাসির উদ্দিনের মেয়ে এবং ছয়ঘরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির ছাত্রী।

স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার দুপুর ১২টার দিকে সুমাইয়া স্কুল থেকে বাড়ি ফেরে। এরপর পোশাক পরিবর্তন করে খেলার জন্য বাড়ি থেকে বের হয় সে। বিকেল পর্যন্ত তার দেখা না মেলায় বাড়ির লোকজন তাকে খুঁজতে বের হয়।

বিকেল গড়িয়ে সন্ধ্যা, সন্ধ্যা গড়িয়ে রাত নামলেও সুমাইয়াকে পাওয়া যায়নি। পরে রাত ৮টার দিকে গ্রামসহ আশপাশে এলাকায় মাইকিং করা হয়।

মাইকিং করেও তার হদিস মেলেনি। রাত ৯টার দিকে গ্রামবাসী দল বেঁধে লাইট হাতে মাঠ-ঘাটে খোঁজা শুরু করে। রাত ১১টার দিকে গ্রামের ইউনিয়ন পরিষদ মাঠের আয়ুব আলীর শিমবাগানে সুমাইয়ার মরদেহ পড়ে থাকতে দেখে গ্রামবাসী।

এ সময় স্বজনদের আহাজারিতে মাঠের বাতাস ভারী হয়ে ওঠে। রাত সাড়ে ১১টার দিকে সুরতহাল প্রতিবেদন শেষে সুমাইয়ার মরদেহ উদ্ধার করে পুলিশ। ময়নাতদন্ত ও ডাক্তারি পরীক্ষার জন্য রোববার মরদেহ চুয়াডাঙ্গা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়।

দামুড়হুদা মডেল থানা পুলিশের ওসি সুকুমার বিশ্বাস বলেন, নিহত শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্ত ও ডাক্তারি পরীক্ষার জন্য রোববার মরদেহ চুয়াডাঙ্গা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ধারণা করা হচ্ছে, ধর্ষণ শেষে শিশু সুমাইয়াকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ