জেলার খবর

চট্টগ্রামে এসআরবি বস্তিতে আগুন, ২ শতাধিক ঘর পুড়ে ছাই

চট্টগ্রামে এসআরবি বস্তিতে আগুন
চট্টগ্রামে এসআরবি বস্তিতে আগুন

চট্টগ্রামে এসআরবি বস্তিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে প্রায় দুই শতাধিক ঘর পুড়ে ছাই হয়েছে।

সোমবার ভোর ৫টা ১০ মিনিটের দিকে নগরীর মাঝিরঘাট এলাকায় নাহার বিল্ডিংয়ের পাশে মাদারবাড়ির এসআরবি বস্তিতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

খবর পেয়ে আগ্রাবাদ, চন্দনপুরা, নন্দনকানন ও চকবাজার ফায়ার সার্ভিসের চারটি ইউনিটের ১৫টি গাড়ি ঘটনাস্থলে গিয়ে প্রায় দেড় ঘণ্টার চেষ্টা চালিয়ে পৌনের ৭টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।

আগ্রাবাদ ফায়ার সার্ভিসের আঞ্চলিক কার্যালয়ের উপসহকারী পরিচালক ফরিদ আহমেদ চৌধুরী জানান, ভোর ৫টা ১০ মিনিটের দিকে নগরীর মাঝিরঘাট এলাকায় নাহার বিল্ডিংয়ের পাশে মাদারবাড়ির এসআরবি বস্তিতে আগুন লাগে।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের চারটি ইউনিটের ১৫টি গাড়ি ঘটনাস্থলে গিয়ে প্রায় দেড় ঘণ্টা চেষ্টা চালিয়ে পৌনে ৭টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।

ধারণা করা হচ্ছে, এতে ক্ষতিগ্রস্ত হয়েছে দুই শতাধিক পরিবার। খোলা আকাশের নিচে অবস্থান করছে নারী-শিশুসহ হাজারও মানুষ।

তবে এতে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষতির পরিমাণ জানা যায়নি। সূত্র/যুগান্তর

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ