জেলার খবর

দেশের তৃতীয় ফরেনসিক ল্যাব উদ্বোধন রাজশাহীতে

দেশের তৃতীয় ফরেনসিক ল্যাব উদ্বোধন রাজশাহীতে
দেশের তৃতীয় ফরেনসিক ল্যাব উদ্বোধন রাজশাহীতে

এবার উত্তরের বিভাগীয় শহর রাজশাহীতে উদ্বোধন করা হয়েছে ফরেনসিক ল্যাব। ঢাকা ও চট্টগ্রামের পর আজ সোমবার (৩ ফেব্রুয়ারি) সকালে আনুষ্ঠানিকভাবে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) ফরেনসিক ল্যাব উদ্বোধন করেন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী।

উদ্বোধনের মধ্য দিয়ে উত্তরের বিভাগীয় শহর রাজশাহীতে ৫১ জন জনবল নিয়ে শুরু হলো ল্যাবটির কার্যক্রম।

রাজশাহী পুলিশ লাইনস-এর ভেতর অবস্থিত একটি ভবনে ল্যাবটি স্থাপন করা হয়েছে। এখন থেকে এই ল্যাবেই রাজশাহী ও রংপুর বিভাগের মামলার আলামত তদন্ত করবে সিআইডি। ফলে তাদেরকে আর ঢাকায় যেতে হবে না।

রাজশাহী সিআইডি কার্যালয় সূত্র জানিয়েছে, নতুন এই ল্যাবে ৯ ধরনের পরীক্ষা করা যাবে। এর মধ্যে রয়েছে রাসায়নিক, ব্যালিস্টিকস, হস্তলিপি, ফিঙ্গারপ্রিন্ট, অনুবীক্ষণ, ফুট প্রিন্ট ও জালনোট শনাক্ত করার ব্যবস্থা রয়েছে। এর মধ্যে রাসায়নিক পরীক্ষাগারে ভিসেরা, নারকোটিক ও এসিড টেস্টসহ আরও কয়েকটি আইটেম পরীক্ষা করা যাবে।

এছাড়া সব ধরনের মাদকদ্রব্য, মৃত মানুষ ও পশু-পাখির ভিসেরা, কবর থেকে তোলা হাড়, চুল, মাটি ও সফট টিস্যু, বিষাক্ত বা চেতনাশক পদার্থের উপস্থিতি, আলামতে রক্তের উপস্থিতি, এসিড মিশ্রিত আলামতে রক্তের উপস্থিতি, বিস্ফোরকদ্রব্য, দাহ্য পদার্থ, জাল টাকা তৈরিতে ব্যবহৃত কেমিক্যালসহ বিভিন্ন আলামতের রাসায়নিক বিশ্লেষণ সম্ভব হবে এই ল্যাবে।

সূত্র আরো জানায়, উত্তরাঞ্চলে এতদিন সিআইডির কোনো ফরেনসিক ল্যাব ছিল না। তাই আলামত পাঠাতে হতো ঢাকায়। এখন আর সেটির প্রয়োজন হবে না।

উদ্বোধনী অনুষ্ঠানে সিআইডি প্রধান পুলিশের অতিরিক্ত আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুন, পুলিশের রাজশাহী রেঞ্জের উপ-মহাপরিদর্শক (ডিআইজি) এ কে এম হাফিজ আক্তার, রাজশাহী মহানগর পুলিশের কমিশনার মো. হুমায়ুন কবীর, সিআইডির ডিআইজি শেখ নাজমুল আলম, রাজশাহী সিআইডির পুলিশ সুপার (এসপি) শাহরিয়ার রহমান, জেলা পুলিশের এসপি মো. শহিদুল্লাহ উপস্থিত ছিলেন। সূত্র/কালেরকণ্ঠ

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ