জেলার খবর

টেকনাফে ‘বন্দুকযুদ্ধে’ রোহিঙ্গা যুবক নিহত

টেকনাফে ‘বন্দুকযুদ্ধে’ রোহিঙ্গা যুবক নিহত
টেকনাফে ‘বন্দুকযুদ্ধে’ রোহিঙ্গা যুবক নিহত

কক্সবাজারের টেকনাফ উপজেলায় র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ এক রোহিঙ্গা যুবক নিহত হয়েছেন। নিহতের নাম ইলিয়াছ প্রকাশ (৪০)।

র‌্যাবের দাবি, নিহত ইলিয়াস ডাকাত দলের সদস্য। তিনি টেকনাফ-২৬ নম্বর ক্যাম্পের ডি-ব্লকের বাসিন্দা। এ সময় ঘটনাস্থল থেকে একটি থ্রি কোয়ার্টার গান, একটি ওয়ানশুটার গান ও চারটি তাজা কার্তুজ উদ্ধার করা হয়েছে।

সোমবার দিবাগত রাত ১টার দিকে ক্যাম্প এলাকায় এ ‘বন্দুকযুদ্ধে’র ঘটনা ঘটে।

র‌্যাব-১৫ এর টেকনাফ ক্যাম্পের কোম্পানি কমান্ডার মির্জা শাহেদ মাহতাব জানান, টেকনাফ-২৬ নম্বর ক্যাম্পের ডি-ব্লকে সোমবার দিবাগত রাতে র‌্যাবের একটি দল সাঁড়াশি অভিযান চালায়। এ সময় ছয়-সাতজন অস্ত্রধারী ডাকাতের সঙ্গে র‌্যাবের গুলিবিনিময় হয়।

এ ঘটনায় ডাকাত ইলিয়াছ গুলিবিদ্ধ হয়। তাকে টেকনাফ হাসপাতালে নেয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ সময় র‌্যাবের তিন সদস্য আহত হয়েছে বলেও জানান র‌্যাবের ওই কর্মকর্তা। সূত্র/যুগান্তর

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ