জেলার খবর

টেকনাফে রোহিঙ্গা ক্যাম্পে ‌‘গোলাগুলি’, আহত ১৩

টেকনাফে রোহিঙ্গা ক্যাম্পে ‌‘গোলাগুলি’
টেকনাফে রোহিঙ্গা ক্যাম্পে ‌‘গোলাগুলি’

কক্সবাজারের টেকনাফে নয়াপাড়া নিবন্ধিত রোহিঙ্গা ক্যাম্পে গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে অন্তত ১৩ জন আহত হয়েছেন বলে জানা গেছে।

সোমবার রাত সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে। এতে রোহিঙ্গাদের মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে।

আহতরা হলেন- নয়াপাড়া রোহিঙ্গা ক্যাম্পের শওকত (১৯), বশির আহমেদ (৩২), আবুল হোসেন (২২), মো. হোসেন (২৩), মো. হাসান, আব্দুল গনি (২৪), জুবায়ের (১৮), জিয়াদুল (১২), ফারুক(৮)। তাৎক্ষণিক বাকিদের নাম জানা যায়নি।

ঘটনার সত্যতা নিশ্চিত করে নয়াপাড়া রোহিঙ্গা ক্যাম্পের পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই মোহাম্মদ মনির বলেন, আমরা খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে গোলাগুলিতে আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেছি। এ ঘটনায় রোহিঙ্গাদের ভীত না হওয়ার জন্য বলা হয়েছে। বিস্তারিত পরে জানানো হবে।

কয়েকজন রোহিঙ্গারা জানায়, হ্নীলা ইউনিয়নের নয়াপাড়া ক্যাম্পের কাপড় ব্যবসায়ী নুর নবী’র কাছে চাঁদা দাবি করে রোহিঙ্গা ডাকাত জকির ও আমান উল্লাহসহ একদল সশস্ত্র বাহিনী। এ সময় তাদের মধ্যে বাকবিতণ্ডা সৃষ্টি হয়। একপর্যায়ে ডাকাতরা তাকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে আশে পাশের লোকজন এগিয়ে আসলে প্রায় অর্ধশতাধিক গুলি বর্ষণ করে পালিয়ে যায় ডাকাতরা। এ ঘটনায় নুর নবীসহ ১৩ জন আহত হয়। পরে স্থাস্থীয়রা তাদের উদ্ধার করে নয়াপাড়া গণস্বাস্থ্য ক্লিনিকে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাদের মধ্য থেকে ৯ জনকে কক্সবাজার সদর হাসপাতালে প্রেরণ করে। বাকি ৪ জন গণস্বাস্থ্য ক্লিনিকে চিকিৎসাধীন রয়েছেন।

রোহিঙ্গা নেতা মো. কামাল বলেন, ‘কাদের মধ্যে এমন ঘটনা ঘটেছে বলা যাচ্ছে না। এমনিতেই সশস্ত্র গ্রুপের কারণে আমরা সাধারণ রোহিঙ্গারা আতঙ্কে থাকি।’

একাধিক সূত্রের দাবি, নয়াপাড়া রঙ্গিখালী, আলীখালী, লেদা-মোচনী ও জাদিমোরা এলাকায় কিছু ইয়াবা চোরাকারবারি এবং সশস্ত্র সস্ত্রাসী গ্রুপ সক্রিয়। তাদের মধ্যে, মাদক, চাঁদাবাজিসহ আধিপত্য বিস্তার নিয়ে প্রায়ই গোলাগুলির ঘটনা ঘটে। সূত্র/সমকাল

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ