জেলার খবর

ফরিদপুরে সড়কে প্রাণ গেল ২ স্কুলছাত্রের

ফরিদপুরে সড়কে প্রাণ গেল ২ স্কুলছাত্রের
ফরিদপুরে সড়কে প্রাণ গেল ২ স্কুলছাত্রের

ফরিদপুরে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী দুই স্কুলছাত্র নিহত হয়েছে। এ সময় আহত হয়েছে আরও এক ছাত্র।

বুধবার সন্ধ্যায় ফরিদপুর সদরের কৈজুরি ইউনিয়নের বনগ্রাম-সমেশপুর সড়কে বনগ্রাম উচ্চ বিদ্যালয়ের কাছে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলো- বনগ্রাম উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির ছাত্র কৈজুরি ইউনিয়নের সমেশপুর গ্রামের ফারুখ শেখের ছেলে বাবু মোল্লা (১২) ও একই গ্রামের মৃত আবদুর সরদারের ছেলে সপ্তম শ্রেণির ছাত্র আসিফ হোসেন (১৩)।

এ ঘটনায় আহত হয়েছে সমেশপুরের আজিজুল মোল্লার ছেলে ইয়ামিন মোল্লা (১২)। সেও একই স্কুলের ষষ্ঠ শ্রেণির ছাত্র।

কোতোয়ালি থানার এসআই নজরুল ইসলাম জানান, তিন ছাত্র স্কুল ছুটির পর মোটরসাইকেলে করে বাড়ি ফিরছিল। সদরের কৈজুরি ইউনিয়নের বনগ্রাম-সমেশপুর সড়কে বনগ্রাম উচ্চ বিদ্যালয়ের কাছে বাজারগামী একটি ট্রাক তাদের মোটরসাইকেলকে চাপা দেয়। এতে আসিফ ও বাবু ঘটনাস্থলেই মারা যায় এবং আহত হয় ইয়ামিন।

এ দুর্ঘটনার পর বিক্ষুব্ধ স্কুল শিক্ষার্থী ও স্থানীয়রা ট্রাকটিকে পুড়িয়ে দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি স্বাভাবিক করে।

নিহতদের মরদেহ উদ্ধার করা হয়েছে বলে জানান পুলিশের ওই কর্মকর্তা।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ