জেলার খবর

দিনাজপুরে ‘বন্দুকযুদ্ধে’ যুবক নিহত, পুলিশের দাবি ডাকাত সর্দার

টেকনাফে ‘বন্দুকযুদ্ধে’ রোহিঙ্গা যুবক নিহত
টেকনাফে ‘বন্দুকযুদ্ধে’ রোহিঙ্গা যুবক নিহত

দিনাজপুরের হাকিমপুর উপজেলায় পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ এক যুবক নিহত হয়েছেন। নিহতের নাম কহিদুল ইসলাম।

পুলিশের দাবি, নিহত কহিদুল ইসলাম ডাকাত দলের সর্দার। তিনি উপজেলার ধাওয়া নশিপুর গ্রামের মৃত সালামত প্রধানের ছেলে।

বৃহস্পতিবার রাত ২টার দিকে হিলির হাকিমপুর থানার কাশিয়াডাঙ্গা গ্রামে এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে।

হাকিমপুর থানার ওসি আবদুর রাজ্জাক আকন্দ জানান, উপজেলার কাশিয়াডাঙ্গায় রাত ২টার দিকে ডাকাতি হচ্ছে, এমন গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ কাশিয়াডাঙ্গায় অভিযানে যায়। এ সময় ডাকাতদের ধরার চেষ্টা করলে তারা পুলিশের ওপর গুলি করে পালানোর চেষ্টা করে।

পুলিশ পাল্টা গুলি করলে ডাকাত সর্দার কহিদুল ইসলাম গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যায়। এ সময় অপর ডাকাতরা পালিয়ে যায়।

এ ঘটনায় পুলিশের এসআই মাহে আলম ও কনস্টেবল ফজলুল হক গুলিবিদ্ধ হয়।

ঘটনাস্থল থেকে পুলিশ একটি পাইপগান, তাজা গুলি ও গুলির খোসা উদ্ধার করেছে। নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে বলে জানান ওসি। সূত্র/যুগান্তর

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ