জেলার খবর

যাত্রীবাহী বাস উল্টে নারীসহ নিহত চার, আহত ২৫

যাত্রীবাহী বাস উল্টে নারীসহ নিহত চার, আহত ২৫
যাত্রীবাহী বাস উল্টে নারীসহ নিহত চার, আহত ২৫

কক্সবাজারের চকরিয়া উপজেলার বানিয়ারছড়া স্টেশনে স্টার লাইন পরিবহনের একটি বাস উল্টে খাদে পড়ে নারীসহ চার জন নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন অন্তত ২৫ জন।

শুক্রবার (৭ ফেব্রুয়ারি) রাত ১১টার দিকে কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

উপজেলার চিরিঙ্গা হাইওয়ে পুলিশের ওসি মো. আনিসুর রহমান বলেন, বাসটি ঢাকার দিকে যাচ্ছিলো। বানিয়ারছড়া এলাকায় পৌঁছালে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। বাসটি উল্টে চাপা পড়ে চার জনের মৃত্যু হয়েছে। নিহত নারীর নাম ঝর্ণা বেগম (৩৫)। তিনি নোয়াখালীর হাতিয়া উপজেলার সোনাদিয়া এলাকার মোহাম্মদ আলীর স্ত্রী। নিহত বাকীদের পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।

দুর্ঘটনায় কবলিত স্টার লাইনের পরিবহনের বাসটি হলো (ঢাকা মেট্রো-ব-১৫-২৩৪৩)। নিহতদের মরদেহ হারবাং হাইওয়ে পুলিশ ফাঁড়িতে রয়েছে।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ