জেলার খবর

কদমতলীতে স্টিল ফ্যাক্টরির আগুনে দগ্ধ ১১ শ্রমিক

কদমতলীতে স্টিল ফ্যাক্টরির আগুনে দগ্ধ ১১ শ্রমিক
কদমতলীতে স্টিল ফ্যাক্টরির আগুনে দগ্ধ ১১ শ্রমিক

রাজধানীর কদমতলীর কামাল স্টিল মিলস লিমিটেডে লোহা গলানোর সময় আগুনের ফুলকিতে ১১ জন জন শ্রমিক দগ্ধ হয়েছেন। দগ্ধদের উদ্ধার করে তাদের মধ্যে আহত তিন শ্রমিককে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে। বাকিদের প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।

আজ রবিবার ভোর ৪টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনার পর হাসপাতালে নেওয়া দগ্ধ শ্রমিকরা হলেন-রাসেল (৩২), রেদওয়ান (২৫), সিফাত (২৮), সোহাগ (২৬) বাবর (৩৫), দুলাল (৩০) ও (২৭) সুজন।

ঢামেক হাসপাতালের পুলিশ বক্সের সহকারী ইনচার্জ (এএসআই) আব্দুল খান গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

আহতদের মধ্যে বাবরের শরীরের ছয় শতাংশ দুলালের ১০ শতাংশ, ও সুজনের ১৯ শতাংশ দগ্ধ হয়েছে। তাদের ভর্তি দেওয়া হয়েছে। বাকিরা সামান্য দগ্ধ হয়েছেন। তাদের প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।

কারখানার সুপারভাইজর সনজিৎ মণ্ডল গণমাধ্যমে এ বিষয়ে জানান, রাতের শিফটে শ্রমিকরা কারখানায় লোহা গলানোর কাজ করার সময় হঠাৎ আগুনের ফুলকি গিয়ে তাদের শরীরে লাগে। এতে ১১ জন শ্রমিক দগ্ধ হয়। পরে তাদের উদ্ধার করে ঢামেক হাসপাতালের বার্ন ইউনিটে পাঠানো হয়।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ