জেলার খবর

কুমিল্লায় ‘বন্দুকযুদ্ধে’ যুবক নিহত, পুলিশের দাবি ডাকাত

কুমিল্লায় ‘বন্দুকযুদ্ধে’ যুবক নিহত, পুলিশের দাবি ডাকাত
কুমিল্লায় ‘বন্দুকযুদ্ধে’ যুবক নিহত, পুলিশের দাবি ডাকাত

কুমিল্লায় পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ এক যুবক নিহত হয়েছেন। নিহতের নাম মাজহারুল ইসলাম (২৫)।

পুলিশের দাবি, নিহত মাজহারুল ইসলাম ডাকাত দলের সদস্য। তার বিরুদ্ধে অস্ত্র, ডাকাতিসহ বিভিন্ন অভিযাগে ৫টি মামলা রয়েছে। নিহত মাজহারুল ইসলাম জেলার দেবিদ্বার উপজেলার মাশিকাড়া গ্রামের মৃত মঈন উদ্দিনের ছেলে।

রোববার রাত পৌনে ১টার দিকে কুমিল্লা-সিলেট মহাসড়কের বুড়িচং উপজেলার পশ্চিমসিং এলাকায় এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে।

পুলিশ জানায়, কুমিল্লা-সিলেট মহাসড়কের পশ্চিমসিংহ এলাকায় সংঘবদ্ধ একটি ডাকাত দল ডাকাতির প্রস্তুতি নিচ্ছে। এমন গোপন সংবাদের ভিত্তিতে বুড়িচং থানার ওসি মোজাম্মেল হক ও ডিবির পরিদর্শক ইকতিয়ার উদ্দিনের নেতৃত্বে অভিযানে যায় পুলিশ।

পুলিশের উপস্থিতি টের পেয় ডাকাত দল পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ও গুলি ছোড়ে। এ সময় পুলিশও আত্মরক্ষার্থে পাল্টা গুলি চালায়।

গোলাগুলির একপর্যায়ে অন্য ডাকাতরা পালিয়ে যায়। এ সময় মাজহারুল ইসলাম গুলিবিদ্ধ হয়ে আহত হন। পরে মাজহারুলকে উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পুলিশ ঘটনাস্থল থেকে একটি বিদেশি পিস্তল, দেশীয় অস্ত্রসহ ডাকাতির বিভিন্ন সরঞ্জামাদি উদ্ধার করেছে।

এ ঘটনায় বুড়িচং থানার ওসিসহ পুলিশের ৬ সদস্য আহত হয়েছেন। তারা হলেন– ওসি মো. মোজাম্মেল হক, এসআই নন্দন চন্দ্র সরকার, এএসআই জহিরুল ইসলাম ও তিন কনস্টেবল।

বুড়িচং থানার ওসি মো. মোজাম্মেল হক জানান, নিহত মাজহারুল ইসলামের বিরুদ্ধে অস্ত্র, ডাকাতিসহ বিভিন্ন অভিযাগে ৫টি মামলা রয়েছে।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ