জেলার খবর

ছোট ভাইয়ের হাতে খুন হলেন বড় ভাই

ছোট ভাইয়ের হাতে খুন হলেন বড় ভাই
ছোট ভাইয়ের হাতে খুন হলেন বড় ভাই

নাটোরের সদর উপজেলায় বড় ভাইকে গলা কেটে হত্যার পর রক্তমাখা ছুরি নিয়ে থানায় হাজির হয়ে হত্যার কথা স্বীকার করেছেন ছোট ভাই। নিহত বড় ভাইয়ের নাম ওমর ফারুক।

মঙ্গলবার দুপুরে সদর উপজেলার জংলী এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত বড় ভাই ওমর ফারুক এবং তার ছোট ভাই শাজাহান দুজনেই বুদ্ধিপ্রতিবন্ধী। তারা নাটোর সদর উপজেলার জংলী গ্রামের মৃত সিদ্দিকের ছেলে।

এলাকাবাসী সূত্রে জানা যায়, সদর উপজেলায় বুদ্ধিপ্রতিবন্ধী দুই ভাই একসঙ্গেই থাকতেন। অসুস্থতার কারণে ওমরের স্ত্রী অনেক আগেই তাকে ছেড়ে চলে যান। সম্প্রতি শাজাহানের স্ত্রী শাজাহানকে তালাক দেন।

শাজাহানের একটি তিন বছরের সন্তান রয়েছে। এ অবস্থায় ওমর ফারুক নিজেই রান্না করে ছোট ভাই শাজাহানকে খাওয়াতেন এবং দুই ভাই একত্রে বসবাস করতেন।

স্থানীয়দের বরাত দিয়ে নাটোর সদর থানা পুলিশের ওসি কাজী জালাল উদ্দিন জানান, মঙ্গলবার দুপুরে তুচ্ছ ঘটনায় দুই ভাইয়ের মধ্যে ঝগড়া হয়। এর একপর্যায়ে শাজাহান ছুরি দিয়ে ওমর ফারুককে গলা কেটে হত্যা করেন।

পরে তিনি রক্তমাখা ছুরি নিয়ে থানায় হাজির হয়ে বড় ভাই ওমর ফারুককে হত্যার কথা স্বীকার করেন। এর পর ফারুককে জিজ্ঞাসাবাদ করলে তিনি শুধু ফ্যাল ফ্যাল করে তাকিয়ে থাকেন। তাই কী কারণে এ হত্যাকাণ্ড ঘটেছে তা জানা যায়নি।

নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। প্রতিবন্ধী ফারুকের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে বলে জানান পুলিশের ওই কর্মকর্তা।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ