জেলার খবর

গোদাগাড়ীতে পিকআপ-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ২

গোদাগাড়ীতে পিকআপ-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ২
গোদাগাড়ীতে পিকআপ-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ২

রাজশাহীর গোদাগাড়ীতে মিনি পিকআপ ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুইজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন তিনজন।

আজ বুধবার (১২ ফেব্রুয়ারি) সকাল পৌনে ৮ টার দিকে রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ মহাসড়কের রাজাবাড়ী হাট এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, ঢাকা সাভার এলাকার মুটের চর চানলাপুর গ্রামের জালাল উদ্দীনের ছেলে জাহিদুল ইসলাম (১৮) ও আরেকজনের পরিচয় পাওয়া যায়নি। এরা থাই গ্লাসের দোকানের শ্রমিক ছিলেন। আহতদের ফায়ার সার্ভিস কর্মীরা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

আহতরা হলেন কেরানিগঞ্জ এলাকার উলকান্দি গ্রামের জলিলের ছেলে বকুল (২৪), ঢাকা সাভার এলাকার শ্যামলগাছি গ্রামের ইব্রাহিমের ছেলে শাহ আলম ও একই এলাকার আরেকজন।

প্রেমতলী পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ আব্দুল বারী বলেন, রাজাবাড়ী বাজারে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের সাথে ছোট পিকাপটির মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই দু’জন মারা যান। এছাড়া আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। ট্রাক ও পিকাপটিকে আটক করা হয়েছে।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ