জেলার খবর

পাঠাও চালককে গলা কেটে হত্যা, গ্রেপ্তার ৩

পাঠাও চালককে গলা কেটে হত্যা, গ্রেপ্তার ৩
পাঠাও চালককে গলা কেটে হত্যা, গ্রেপ্তার ৩

ঢাকার আশুলিয়ার কাঠগড়া এলাকায় চাঞ্চল্যকর পাঠাও রাইড চালক শামীমকে (৩০) গলা কেটে হত্যার ঘটনায় জড়িত ৩ জনকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান( র‌্যাব)। সোমবার (১৭ ফেব্রুয়ারি) বিষয়টির সত্যতা নিশ্চিত করেন র‍্যাব-১ এর এ এস পি সালাউদ্দিন ।

গ্রেপ্তারকৃতরা হলেন- মামুর রশীদ (২২), মো. মাহবুবুল রহমান (২০) ও মোমিন রহমান (২০)। এ সময় নিহতের ব্যবহৃত মোবাইল ও হত্যাকারীর রক্তমাখা প্যান্ট উদ্ধার করা হয়েছে।

এ এস পি বলেন, গত শুক্রবার সকালে আশুলিয়া ইউনিয়নের কাঠগড়া পালোয়ানপাড়া এলাকার একটি বাঁশ ঝাড়ের ভেতর থেকে পাঠাও চালক শামীমের লাশ উদ্ধার করে পুলিশ। এ ঘটনার ছায়া তদন্ত শুরু করে র‍্যাব-১। এরই পরিপ্রেক্ষিতে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আশুলিয়ার জামগড়া এলাকায় অভিযান চালিয়ে হত্যাকাণ্ডে জড়িত ৩ জনকে গ্রেপ্তার করতে সমর্থ হই আমরা।

এ বিষয়ে র‍্যাব-১ এর উত্তরা কার্যালয়ে সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবেও বলে জানান র‍্যাবের এই কর্মকর্তা।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ