জেলার খবর

দিনাজপুরে দুপক্ষের গোলাগুলিতে সাবেক পৌর কাউন্সিলর নিহত

দিনাজপুরে দুপক্ষের গোলাগুলিতে সাবেক পৌর কাউন্সিলর নিহত
দিনাজপুরে দুপক্ষের গোলাগুলিতে সাবেক পৌর কাউন্সিলর নিহত

দিনাজপুরের বোঁচাগঞ্জ উপজেলায় মাদক ব্যবসায়ীর দুপক্ষের গোলাগুলিতে সাবেক পৌর কাউন্সিলর নিহত হয়েছেন। নিহতের নাম আইয়ুব আলী (৫৫)।

সোমবার দিবাগত রাতে উপজেলার হাটরামপুর শালবাগান এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশের দাবি, নিহত আইয়ুব আলী একজন সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে বোঁচাগঞ্জ থানায় মাদক, সন্ত্রাস, চোরাকারবারি, পকেটমারিসহ বিভিন্ন অপরাধের ১৯টি মামলা রয়েছে।

আইয়ুব আলী ইতিপূর্বে একবার সেতাবগঞ্জ পৌরসভার কাউন্সিলর নির্বাচিত হন। তিনি বোঁচাগঞ্জ উপজেলার সেতাবগঞ্জ পৌর এলাকার রেল কলোনিপাড়ার আবদুর রহমানের ছেলে।

দিনাজপুর গোয়েন্দা পুলিশের (ডিবি) ওসি এটিএম গোলাম রসুল জানান, সোমবার দিবাগত রাতে ডিবি পুলিশের একটি দল বোঁচাগঞ্জ উপজেলায় অভিযানে যায়।

রাত আনুমানিক ২টার দিকে বোঁচাগঞ্জ উপজেলার হাটরামপুর শালবাগানের ভেতর দুপক্ষের গোলাগুলির শব্দ পেয়ে পুলিশ সেখানে যায়। পুলিশ তাদের ছত্রভঙ্গ করতে সাত রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে। পুলিশের উপস্থিতি টের পেয়ে সন্ত্রাসীরা পালিয়ে যায়।

পরে ডিবি পুলিশ সেখানে গুলিবিদ্ধ অবস্থায় আইয়ুব আলীকে উদ্ধার করে দিনাজপুর এম আবদুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনাস্থল থেকে একটি ওয়ান শুটারগান, দুই রাউন্ড গুলি, দেশীয় অস্ত্র, ককটেলসহ ২০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

ডিবি পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে, মাদক ব্যবসায়ীদের টাকা ভাগাভাগি নিয়ে দুপক্ষের গোলাগুলিতে আইয়ুব আলী নিহত হয়েছে। সূত্র/যুগান্তর

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ