জেলার খবর

মাগুরায় বন্দুকযুদ্ধে দুই ডাকাত সর্দার নিহত

মাগুরায় বন্দুকযুদ্ধে দুই ডাকাত সর্দার নিহত
মাগুরায় বন্দুকযুদ্ধে দুই ডাকাত সর্দার নিহত

মাগুরা সদর উপজেলার বরুনাতৈল গ্রামে ‘বন্দুকযুদ্ধে’ দুই ডাকাত সর্দার নিহত হয়েছেন। অভ্যন্তরীর কোন্দলের জের ধরে দুই দল ডাকাতের মধ্যে বন্দুকযুদ্ধে এ ঘটনা ঘটেছে বলে পুরিশের দাবি।

নিহতরা হলেন- ফরিদপুর জেলার মধুখালী উপজেলার কামারখালী গ্রামের গফুর মন্ডলের ছেলে লাভলু মন্ডল (৪০) ও বোয়ালমারীর এলাকার দাউদ হোসেন (৩৮)।

বুধবার (১৯ ফেব্রুয়ারি) ভোরে বরুনাতৈল গ্রামের মাঠ থেকে তাদের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এসময় ঘটনাস্থল থেকে একাধিক দেশীয় অস্ত্র ও গুলির খোসা উদ্ধার হয়েছে।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম জানান, আজ ভোরে গুলির শব্দ শুনকে পেয়ে গ্রামবাসী পুলিশকে খবর দেয়। পরে পুলিশ গ্রামবাসীর সহায়তায় ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ অবস্থায় দুইজনকে উদ্ধার করে মাগুরা ২৫০ শয্যা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

নিহতদের নামে রিদপুর, গোপালগঞ্জ, রাজবাড়ি, নড়াইল ও মাগুরার বিভিন্ন থানায় এক ডজনের বেশি ডাকাতিসহ বিভিন্ন অপরাধের মামলা রয়েছে বলেও তিনি জানান।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ