জেলার খবর

শিশু রিমা ধর্ষণকারী বন্দুকযুদ্ধে নিহত

শিশু রিমা ধর্ষণকারী বন্দুকযুদ্ধে নিহত
শিশু রিমা ধর্ষণকারী বন্দুকযুদ্ধে নিহত

চাঁপাইনবাবগঞ্জে গোয়েন্দা পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে ৬ বছরের শিশু রিমা ধর্ষণ ও হত্যাকারী তরিকুল ওরফে সাদ্দাম (৩৮) নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে সদর উপজেলার শাহজাহানপুর ইউনিয়নের হরিশপুর এলাকায় এ ঘটনা ঘটে। নিহত তরিকুল ওরফে সাদ্দাম সদর উপজেলার চরবাডাঙ্গা গ্রামের নোমানের ছেলে।

এর আগে সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ভারত পালিয়ে যাওয়ার সময় সদর উপজেলার আলাতুলী ইউনিয়নের বকচর সীমান্ত থেকে তাকে আটক করে পুলিশ।

চাঁপাইনবাবগঞ্জ অতিরিক্ত পুলিশ সুপার (হেডকোয়ার্টার) ফজল-ই-খুদা জানান, সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ভারত পালিয়ে যাওয়ার সময় সদর উপজেলার আলাতুলী ইউনিয়নের বকচর সীমান্ত থেকে সাদ্দামকে জেলা ডিবি পুলিশ আটক করে। তাকে নিয়ে যাওয়ার সময় সন্ধ্যা সাড়ে ৭টার দিকে শাহজাহানপুর ইউনিয়নের হরিশপুর এলাকায় তরিকুল ওরফে সাদ্দামের সহযোগীরা পুলিশকে লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলি বর্ষণ করে। পুলিশও পাল্টা গুলি চালায়। এ সময় তরিকুল ওরফে সাদ্দাম গুলিবিদ্ধ হলে তাকে রাত ৯টার দিকে আধুনিক সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

উল্লেখ্য, গত মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) সদর উপজেলার চরবাডাঙ্গা গ্রামের রুহুল আমিনের মেয়ে প্রথম শ্রেণির ছাত্রীকে ধর্ষণের পর হত্যা করে সদর উপজেলার চরবাগডাঙ্গা ইউনিয়নের এমএইচ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পেছনের বাঁশঝাড়ের একটি গর্তে ফেলে দেয়া হয়। এ ঘটনায় নিহত শিশুর বাবা বুধবার বাদী হয়ে তরিকুলসহ ৫ অজ্ঞাত ব্যক্তিকে আসামি করে নবাবগঞ্জ সদর মডেল থানায় মামলা দায়ের করেন।

মামলা দায়েরের পর পলাতক তুরিকুলের বাড়ি থেকে নিহত রিমার পরনের প্যান্ট উদ্ধার করা হয়। সূত্র/রাবি

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ