জেলার খবর

বিজরীর বাসার গৃহকর্মীর রক্তাক্ত লাশ উদ্ধার

বিজরীর বাসার গৃহকর্মীর রক্তাক্ত লাশ উদ্ধার
বিজরীর বাসার গৃহকর্মীর রক্তাক্ত লাশ উদ্ধার

নাট্যদম্পতি বিজরী বরকতউল্লাহ ও ইন্তেখাব দিনারের বাসায় গৃহকর্মী হিসেবে কাজ করতেন কিশোরী তানজিন আক্তার (১৫)।

পুলিশ তার রক্তাক্ত লাশ উদ্ধার করে বৃহস্পতিবার ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে নিয়েছে।

শুক্রবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন উত্তরা পশ্চিম থানার অফিসার ইনচার্জ (ওসি) তপন কুমার চক্রবর্তী।

তিনি রাইজিংবিডিকে বলেন, ‘বৃহস্পতিবার দুপুর পৌনে ১২টায় উত্তরার আজমপুর ৭ নম্বর সেক্টরের ৫ নম্বর রোডে রাজউক কমার্শিয়াল কমপ্লেক্সের পেছনের একটি ভবনের সামনে থেকে মেয়েটির লাশ উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলে মনে হলেও তদন্তের পর কারণ জানা যাবে।

পুলিশ জানায়, তানজিন সুনামগঞ্জের শালনা থানার আবদুল হাকিমের মেয়ে। উত্তরার ওই ভবনের ৮ তলায় এবি নম্বর ফ্ল্যাটে অভিনয়শিল্পী দম্পতি বিজরী বরকতউল্লাহ ও ইন্তেখাব দিনারের বাসায় গৃহকর্মী হিসেবে কাজ করত তানজিন। ওই কিশোরীকে সচরাচর ছাদে যেতে দেয়া হতো না। এমনকি ওই ভবনের কেউই তেমন ছাদে যায় না। কিন্তু গতকাল বেলা পৌনে ১২টায় ওই কিশোরী ছাদে গিয়ে লাফ দেয়। আশপাশের ভবনের বাসিন্দারা জানিয়েছে, তাকে লাফ দিতে দেখে ওই ভবনের পাশের ছাদে থাকা দুই জন নিষেধও করেন। কিন্তু সে কারো কথাই শোনেনি।

এদিকে শুক্রবার নিহতের লাশের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে। তার মাথাসহ শরীরের বেশ কিছু স্থানে জখমের চিহ্ন আছে। লাশ পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ