জেলার খবর

শীর্ষ সন্ত্রাসী জিসানের সহযোগী শাকিল গ্রেপ্তার

শীর্ষ সন্ত্রাসী জিসানের সহযোগী শাকিল গ্রেপ্তার
শীর্ষ সন্ত্রাসী জিসানের সহযোগী শাকিল গ্রেপ্তার

রাজধানীর মোহাম্মদপুর থেকে ঢাকার আন্ডারওয়ার্ল্ডের শীর্ষ সন্ত্রাসী জিসানের অন্যতম সহযোগী মাজহারুল ইসলামকে শাকিলকে গ্রেপ্তার করেছে র‌্যাব। অভিযানে বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার করা হয়।

শনিবার (২২ ফেব্রুয়ারি) র‌্যাবের গোয়েন্দা শাখার প্রধান লে. কর্নেল সারওয়ার বিন কাশেম বিষয়টি নিশ্চিত করেন। বিকাল সাড়ে তিনটায় এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।

এর আগে দুবাইয়ে বসবাসকারী বাংলাদেশের শীর্ষ সন্ত্রাসী জিসান আহমেদের প্রধান সহযোগী শাকিল মাজাহার গোপনে ঢাকায় এসেছেন বলে এমন খবর পাওয়ায় যায়।

সূত্র বলছে, শাকিল ঢাকায় এসে অসুস্থতা বোধ করায় তিনি একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন। আর সেখানেই পুলিশের একটি বিশেষ ইউনিটের সদস্যরা তাকে নজরদারিতে রেখেছিলে

উল্লেখ্য, ইন্টারপোলের রেড নোটিশধারী শীর্ষ সন্ত্রাসী জিসানের প্রধান সহযোগী শাকিল মাজাহার। তিনি সবচেয়ে বেশি আলোচনায় আসেন ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের সহ-সম্পাদক রাজিব হত্যার পর। এই হত্যাকাণ্ডের অন্যতম আসামি হিসেবে শাকিল মাজাহারের নাম উঠে আসে।

পরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাত থেকে বাঁচতে দুবাইয়ের পাড়ি জমান শাকিল। দুবাই কারাগারে থাকা শীর্ষ সন্ত্রাসী জিসান এর ব্যবসার দেখাশোনা করতেন শাকিল।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ