জেলার খবর

আতঙ্কে আরেকজনের মৃত্যু

বান্দরবানে সন্ত্রাসীদের গুলিতে আ. লীগ নেতা নিহত

বান্দরবানে সন্ত্রাসীদের গুলিতে আ. লীগ নেতা নিহত
বান্দরবানে সন্ত্রাসীদের গুলিতে আ. লীগ নেতা নিহত

বান্দরবান সদর উপজেলার জামছড়ি বাজারে গতকাল শনিবার সন্ত্রাসীদের ব্রাশ ফায়ারে ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি বাচনু মারমা (৫৫) নিহত হয়েছেন। এ সময় ঘটনাস্থলে থাকা আরো এক ব্যক্তি আতঙ্কে মারা যান। হামলায় আহত হয়েছেন আরো পাঁচজন।

তিন বছর আগে একই গ্রামে হামলা চালিয়ে সন্ত্রাসীরা উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি মংপু মারমাকে অপহরণ করে নিয়ে যায়। এখনো তাঁর কোনো সন্ধান মেলেনি।

বান্দরবান সদর থানার ওসি সহিদুল ইসলাম জানান, সন্ধ্যা সাড়ে ৬টার পর রাজবিলা ইউনিয়নের জামছড়ি বাজারে এ হামলার ঘটনা ঘটে। নিহত ও আহতদের বান্দরবান সদর হাসপাতালে নেওয়া হয়েছে। এলাকায় সেনাবাহিনী ও পুলিশ মোতায়েন করা হয়েছে।

স্থানীয় এক প্রত্যক্ষদর্শী জানায়, সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ১৫ জনের একটি সশস্ত্র দল বাজারের পেছনের খাল থেকে উঠে আসে। তাদের ৯ জন দোকানের আশপাশে পজিশন নেয়। একজন অস্ত্র উঁচিয়ে ৭ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি বাচনু মারমাকে লক্ষ্য করে ব্রাশ ফায়ার করলে তিনি ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন। এরপর ব্রাশ ফায়ার করতে করতে সন্ত্রাসীরা পালিয়ে যায়। এ ঘটনায় দোকানে থাকা আরো পাঁচজন আহত হয়েছে।

ওই সময় দোকানে বসে থাকা বা চ খয় (৬৩) নামের একজন ঘটনার আকস্মিকতায় জ্ঞান হারিয়ে ফেলেন। বান্দরবান সদর হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন। বান্দরবানের সিভিল সার্জন ডা. অং সুই প্রু মারমা জানান, হৃদ্যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তাঁর মৃত্যু হয়েছে।

এ ঘটনার প্রতিবাদে বান্দরবান জেলা আওয়ামী লীগ বান্দরবান শহরে বিক্ষোভ মিছিল করেছে।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ