জেলার খবর

সেতু ভবনের সামনে সড়ক দুর্ঘটনায় দুই নারী নিহত

সেতু ভবনের সামনে সড়ক দুর্ঘটনায় দুই নারী নিহত
সেতু ভবনের সামনে সড়ক দুর্ঘটনায় দুই নারী নিহত

রাজধানীর মহাখালীতে সেতু ভবনের সামনে সড়ক দুর্ঘটনায় স্কুটিতে (ঢাকা মেট্রো হ ২৪-৪২৮৩) থাকা দুই নারী নিহত হয়েছেন। বুধবার (২৬ ফেব্রুয়ারি) গভীর রাত দুইটার দিকে এই দুর্ঘটনা ঘটে।

নিহতারা হলেন- কুলিয়ারচর কিশোরগঞ্জের বাসিন্দা মৃত সৈয়দ ফজলুল হকের মেয়ে সৈয়দা কচি এবং মাছদেলছড়িয়া ভোলার বাসিন্দা রুহুল আমিনের মেয়ে সোনিয়া।

খবর পেয়ে ঘটনাস্থলে প্রত্যক্ষদর্শীদের সহযোগিতায় তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

বনানী থানা থেকে জানা যায়, মহাখালী সেতু ভবনের সামনে স্কুটার চালিয়ে যাওয়ার সময় কোনো গাড়ির ধাক্কায় তারা নিহত হয়েছেন। তাদেরকে পথচারীরা দ্রুত ঢাকা মেডিকেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। তাদের ব্যবহৃত স্কুটিতে প্রেস লেখা স্টিকার দেখা গেছে। ঢামেকে নেবার পর একজনের অফিসের কার্ডে দেখা গেছে নাম দুলদানা আক্তার কচি। পার্ল ইন্টারন্যাশনালের টেরিটরি সেলস অফিসার। সূত্র/ভোরেরকাগজ

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ