জেলার খবর

ইস্কাটনে ভবনের গ্যারাজে আগুন, শিশুসহ নিহত ৩

ইস্কাটনে ভবনের গ্যারাজে আগুন, শিশুসহ নিহত ৩
ইস্কাটনে ভবনের গ্যারাজে আগুন, শিশুসহ নিহত ৩

রাজধানীর ইস্কাটনে দিলু রোডের পাঁচতলা একটি ভবনের গ্যারাজে অগ্নিকাণ্ডে শিশুসহ ৩ জনের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের কর্মীরা। এ ঘটনায় দগ্ধ হয়েছেন আরও ৫ জন।

বুধবার (২৭ ফেব্রুয়ারি) গভীর রাতে এ আগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের ৮টি ইউনিটের চেষ্টায় ভোর সাড়ে ৫টায় আগুন নিয়ন্ত্রণে আসে। আগুন নিয়ন্ত্রণের পর মরদেহ তিনটি উদ্ধার করা হয়।

অগ্নিকাণ্ডে নিহত দের মধ্যে ২ জনের পরিচয় নিশ্চিত হওয়া গেছে। নিহতরা হলেন লক্ষ্মীপুর সদরের মোহাম্মদ উল্লাহর ছেলে আব্দুল কাদের লিটন (৪০) ও শিশু রুশদি (৪)। লিটন ওই ভবনের গ্যারেজের পাশের একটি রুমে থাকতেন ও ভবনটির দ্বিতীয় তলার ক্ল্যাসিক ফ্যাশন ইন্টারন্যাশনালের অফিস সহকারী হিসেবে কাজ করতেন। শিশু রুশদি (৪) অগ্নিকাণ্ডে দগ্ধ শহিদুল ও জান্নাতুলের সন্তান। এছাড়াও একজন নারী রয়েছেন। তার নাম এখনও জানা যায়নি।

অগ্নিকাণ্ডে দগ্ধ ব্যক্তিরা হলেন শহিদুল ইসলাম (৪০) ও তার স্ত্রী জান্নাতুল ফেরদৌস (৩৫)। তারা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। তাদের মধ্যে শহিদুলের শরীরের ৪৩ ভাগ ও জান্নাতুলের শরীরের ৯৫ ভাগ পুড়ে গেছে বলে ঢাকা মেডিকেল সূত্র জানিয়েছে। আগুনে সৃষ্ট ধোঁয়ায় অসুস্থ তিনজন হলেন সুমাইয়া আক্তার (৩০), মাহাদি (৯) ও মাহমুদুল হাসান (৯ মাস)। তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসা দেওয়া হয়। তারা আশঙ্কামুক্ত।

ফায়ার সার্ভিস সদর দফতরের ডিউটি অফিসার মো. বাবুল মিয়া জানান, ৪৫/এ নিউ ইস্কাটন মগবাজার দিলু রোডে পাঁচ তলা ওই ভবনে ভোর সাড়ে ৪টার দিকে আগুনের সূত্রপাত হয়। নিচ তলায় আগুন লাগে। ৯টি ইউনিট গিয়ে সাড়ে ৫টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। সেখান থেকে তিন জনের মৃতদেহ উদ্ধার করা হয়। এর মধ্যে একজন পুরুষ, একজন নারী ও একটি শিশু। মরদেহগুলো ঢামেক মর্গে পাঠানো হয়েছে। তাদের পরিচয় জানা যায়নি।

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির পরিদর্শক বাচ্চু মিয়া জানান, দগ্ধ দু’জনকে ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে। এছাড়া তিনজনের মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ